কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

নুরের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ‘সময়সীমা’ বেঁধে দিল গণঅধিকার পরিষদ

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন গণঅধিকার পরিষদের নেতারা। ছবি : সংগৃহীত
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন গণঅধিকার পরিষদের নেতারা। ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচি পালন করবে দলটি।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণঅধিকার পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন এ তথ্য জানান। এ সময় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের দাবি জানান।

রাশেদ খাঁন বলেন, ‘নুরের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করতে সরকার ব্যর্থ হয়েছে। ১৭ দিন পার হলেও দোষীদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। তদন্ত কমিটি করা হলেও তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। তারা চান, সরকার বসে আলোচনার মাধ্যমে ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করুক।’

তিনি বলেন, ‘সরকার শুধু বিদেশে চিকিৎসার আশ্বাস দিয়ে তালবাহানা করছে। নুরকে কোন দেশে নেওয়া হবে, সেটি পরিবার ও দল মিলে ঠিক করবে।’

নুরের শারীরিক অবস্থা নিয়ে দলের মুখপাত্র ও সিনিয়র সহসভাপতি ফারুক হাসান বলেন, ‘রোববার তাকে ছাড়পত্র দেওয়ার কথা থাকলেও আগের দিন শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে হঠাৎ তার অবস্থার অবনতি হয়েছে। তার নাকের হাড়ের ভাঙন বেড়েছে, চোয়ালে জটিলতা দেখা দিয়েছে, ডানপাশ আংশিক অবশ হয়ে গেছে। এখনো তিনি শক্ত খাবার খেতে পারছেন না, কেবল তরল খাবার দেওয়া হচ্ছে। লিভারেও আঘাতজনিত জটিলতা ধরা পড়েছে। চিকিৎসকরা তাকে আরও কিছুদিন হাসপাতালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘নুরকে দ্রুত বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। কিন্তু আমরা যথেষ্ট গড়িমসি লক্ষ করছি। শুরুতে সিঙ্গাপুর নেওয়ার কথা বলা হলেও পরে ভিন্ন ভিন্ন দেশের কথা বলা হচ্ছে। এতে সরকারের সদিচ্ছার ঘাটতি স্পষ্ট।’

এ সময় গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

দাবি এমপি শওকতুলের / শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নোবেল পাওয়ার যোগ্য

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

বিশ্বকাপের আগে ব্যালন ডি’অর জয়ের তালিকায় এগিয়ে যারা

‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’

নজরদারিতে আইভী রহমান, বাড়ির সামনে বসানো হলো সিসিটিভি

প্রশ্ন গোলাম পরওয়ারের / এখনই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, ৫ বছরে কী হবে

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

১০

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

১১

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

১২

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

১৩

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

১৪

স্ত্রীকে হত্যার পর রক্তাক্ত মরদেহ কাঁধে হাসপাতালে স্বামী

১৫

তীব্র গরম কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

১৬

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন কোহলি!

১৭

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২ বাংলাদেশি আহত

১৮

‘এ রাষ্ট্র নারী-শিশুর নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ’

১৯

বিশ্বকাপ ম্যাচের ফলাফল জানিয়ে চমকে দিল হাঙর

২০
X