কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৮:৫০ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৬, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

‘এনসিপিকে জামায়াতের প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে’

রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত
রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) জামায়াতের প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। শনিবার (৬ জুন) সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি।

ওই পোস্টে রাশেদ খাঁন লিখেছেন, ‘এনসিপিকে জামায়াতের আরেকটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে। হয়তো আমাদের নাহিদ আসিফরা নিজেরাও বুঝতেছে না, কীভাবে এনসিপিকে দখল করছে জামায়াত-শিবির। আসিফ নিজেও এ বিষয়ে সোচ্চার ছিল। কিন্তু সেও আজকাল জামায়াত-শিবিরকে দলে বরণ করে নিচ্ছে। কিন্তু জামায়াতের প্রতিষ্ঠান না হয়ে এনসিপি একটি নতুন দল হিসেবে নতুনভাবে দাঁড়াতে পারত।’

তিনি লিখেছেন, ‘বাংলাদেশে নতুন দল বা শক্তির বিকাশের বাস্তবতা ও প্রয়োজনও ছিল। কিন্তু জামায়াত থাকতে আরেকটি জামায়াতের প্রোম্যাক্স দলের প্রয়োজন ছিল না। কিন্তু পুরাতন দল হিসেবে জাতির সামনে হাজির হলো এনসিপি। এখান থেকে আর মুক্তির সুযোগ নেই।’

তিনি আরও লিখেছেন, ‘৮০ শতাংশ জামায়াত-শিবির দিয়েই এনসিপি বসন্ত শুরু হয়েছে। হয়তো ভবিষ্যতে জামায়াতের মধ্যে বিলুপ্ত হয়েই শতভাগ বসন্ত হবে। সেই বসন্তে মানুষ আওয়ামী লীগের শূন্যতা অনুভব করবে। ইতোমধ্যেই এনসিপির ব্যর্থতায় আওয়ামী লীগের ফেরার প্রাসঙ্গিকতা সৃষ্টি হয়েছে। কিন্তু এনসিপির মাধ্যমে আওয়ামী শূন্যতা পূরণের এক দারুণ সুযোগ সৃষ্টি হয়েছিল। কিন্তু সুযোগ হাত ছাড়া হলো। নতুন সম্ভাবনা অঙ্কুরেই বিনষ্ট করল আমাদের নাহিদ আসিফরা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১০

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১১

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১২

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৩

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৪

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৫

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৬

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৭

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৮

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৯

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

২০
X