কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জামায়াত 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘আমরা আগামী দিনে যে একটা বিশ্বাসযোগ্য ইলেকশনের কথা বলছি, সুষ্ঠু এবং ইতিহাসের সেরা নির্বাচনের কথা বলছি, সবটাই সম্ভব হবে যদি জুলাই সনদের আইনি ভিত্তিতে নির্বাচন হয়। এটাও বলেছি, আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি রচনা করে তার ভিত্তিতে নির্বাচন হতে হবে।’

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।’

আযাদ বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আমরা বলেছি, এটা স্বাক্ষরিত হবে। স্বাক্ষরিত হওয়ায় এটা রাষ্ট্রীয় দলিল হিসেবে স্বীকৃত হবে। যদি এটা আইনি প্রক্রিয়ায় না আসে, তাহলে স্টেট এভিডেন্স হিসেবে ডকুমেন্ট হিসেবে এটা স্বীকৃত পায় না। তাহলে আমরা যে আগামী দিনের বাংলাদেশ স্বপ্ন দেখছি, সুশাসন-ন্যায়বিচার, গণতন্ত্র, জবাবদিহিতামূলক, জনকল্যাণমুখী একটি রাষ্ট্র কায়েম হবে; পুরোনো যে ফ্যাসিবাদী আমলের সবকিছু সংস্কার করে, ধুয়ে মুছে পরিষ্কার করে নবযাত্রা শুরু হবে, তার জন্য জুলাই চার্টারের আইনি ভিত্তির কোনো বিকল্প নেই।’

আইনি ভিত্তিটা কীভাবে হবে; এমন প্রশ্ন তুলে নিজে উত্তর দিয়ে জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, ‘আমরা বলেছি, জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে একটা শক্তিশালী আইনি ভিত্তিতে। যাতে পরবর্তীতে সনদটি চ্যালেঞ্জের মুখে না পড়ে, চ্যালেঞ্জ করে এটাকে আবার রহিত করার সুযোগ না পায়।’

বাংলাদেশের ইতিহাস আছে অনেক বিষয়ে আইন হয়েছে আবার এগুলো চ্যালেঞ্জ হয়েছে, রহিত হয়েছে। সে বিষয়গুলো তিনি তুলে ধরেন।

তিনি আরও বলেন, ‘বারবার ভুল পদক্ষেপ নিয়ে হাঁটি এবং জুলাই সনদ আবার এটা চ্যালেঞ্জে পড়ে যায়। তাহলে আমরা কি সারা জীবনে এই ক্রাইসিসে ভুগব? সারা জীবন রক্ত দেব? জীবন দেব? আমরা কি বারবার এরকম এক ফ্যাসিবাদের উত্থানের একটা পথ উন্মুক্ত রেখে আবার ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার জন্য, অবকাশ তৈরি করে রেখে যাওয়ার জন্য সংস্কার করছি, অবশ্যই নয়। সেজন্য সংবিধান অর্ডার ২০২৫ নামে যদি অর্ডারটা জারি হয়। এটা কোথাও চ্যালেঞ্জ করার সুযোগ নেই এবং এটাই আইনগতভাবে শক্তিশালী একটা অবস্থান।’

তিনি বলেন, ‘আর্টিকেল ৭-এ জনগণের পরম অভিপ্রায়ের কথা বলা আছে। তার ভিত্তিতে যদি এই কনস্টিটিউশন অর্ডারটা যদি হয়, এটা সবচাইতে শক্তিশালী হবে। এরপরে আমরা বলেছি সরকার এটা করার পরে এটাকে আরো শক্তিশালী করতে পারে। মানে শক্তির ওপর শক্তি। জোরের ওপর জোর হবে যদি এটাকে আবার রেফারেন্ডমে (গণভোট) দেওয়া হয়। তাহলে আর বিন্দু পরিমাণও ছিদ্র উন্মুক্ত থাকার সুযোগ এখানে নেই। আইনি চ্যালেঞ্জ বা অন্য কোনোভাবে চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে না। আমরা এই প্রস্তাবটা দিয়েছি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আযাদ বলেন, ‘আমরা বাংলাদেশের আইনি প্রক্রিয়া ও সাংবিধানিক প্রসেস মেনেই পলিটিক্স করে আসছি। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ আমাদের অর্জন বারবার বলেছি, বাংলাদেশকে মেনে নিয়েই কিন্তু সবাই রাজনীতি করছে। আমরাও তাই। সুতরাং এখানে পেছনের কথা টানার কোনো সুযোগ নেই। মুক্তিযুদ্ধ না মানলে বাংলাদেশকে তো অস্বীকার করা হয়ে যাবে।’

কালবেলা/নূর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১০

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১১

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১২

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৪

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৫

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৬

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৭

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৮

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৯

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

২০
X