কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের বিশেষ ঋণ দেওয়া হবে : ড. হেলাল উদ্দিন

জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেব বক্তব্য দেন অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। ছবি : কালবেলা
জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেব বক্তব্য দেন অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। ছবি : কালবেলা

ক্ষমতায় গেলে নারী উদ্যোক্তাদের বিশেষ ঋণ প্রদান করে স্বাবলম্বী করে তোলা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বেকারত্বের কারণে সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায় সেজন্য বেকারত্ব দূরীকরণে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। অতীতের কোনো সরকার দেশের সার্বিক উন্নয়নে মনোযোগী হয়নি। তারা নিজেদের উন্নয়নের চিন্তায় মশগুল ছিল। দুর্নীতি, স্বজনপ্রীতি, বিদেশে অর্থ পাচার করাই ছিল অতীতের সরকারে থাকা দলগুলোর কাজ। বৃটিশ-পাকিস্তান শাসক গোষ্ঠীকেও হার মানিয়েছে স্বাধীন বাংলাদেশের শাসক গোষ্ঠী।

জামায়াতের এই নেতা বলেন, জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকে শাসক গোষ্ঠীর শোষণের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম চালিয়ে আসছে। জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে গেছে তবুও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আধিপাত্যবাদের দোসর ফ্যাসিবাদের কাছে মাথানত করেনি। আগামীতেও জামায়াতে ইসলামী কোনো পরাশক্তির কাছে মাথানত করবে না। জামায়াতের কর্মীরা জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে আরও জীবন দেবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ঢাকা-৮ সংসদীয় আসনের সকল শ্রেণিপেশার মানুষের উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ঢাকা-৮ সংসদীয় এলাকা নিয়ে নিজের ভাবনা তুলে ধরে বলেন, নতুন বাংলাদেশের মডেল হবে ঢাকা-৮ সংসদীয় এলাকা। শাহবাগ-রমনা ও সোহরাওয়ার্দী উদ্যানকে পর্যটন কেন্দ্রে রূপান্তর করা হবে। ঢাকা-৮ সংসদীয় এলাকার জনগণ আমাকে সুযোগ দিলে এই এলাকাকে একটি মডেল এলাকা হিসেবে রূপান্তরে কাজ করব।

ড. হেলাল উদ্দিন বলেন, যানজট নিরসনে হকারদের উচ্ছেদ করে কর্মহীন করা হবে না। হকারদের উচ্ছেদ নয়, পুনবার্সনের ব্যবস্থা করা হবে। পরিকল্পিতভাবে কাজ করলে কারও ক্ষতি হয় না মন্তব্য করে তিনি বলেন, বেকারত্ব দূরীকরণে হকারদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হবে। ফলে যানজনও নিরসন হবে, বেকারত্বও দূরীকরণ হবে। সুন্দর সমাজ গড়ে তোলা সহজ হবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ফুটপাতের একজন দোকানদার থেকে শুরু করে সুপার শপের একজন মালিক বা ব্যবসায়ী কাউকে একটি পয়সাও চাঁদা দিতে হবে না। জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত বৈষম্যহীন কল্যাণ ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। তাই আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন ও সহযোগিতা প্রদান করতে তিনি উপস্থিত ঢাকা-৮ আসনের জনসাধারণের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৮ আসন নির্বাচন পরিচালক মো. শামছুর রহমানের সভাপতিত্বে এবং মহানগরীর কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমির, ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সহকারী পরিচালক শাহীন আহমেদ খানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, মহানগরীর কর্মপরিষদ সদস্য শাহজাহানপুর পূর্ব থানা আমির মুহাম্মদ শরিফুল ইসলাম, মতিঝিল দক্ষিণ থানা আমির মোতাছিম বিল্লাহ, মতিঝিল উত্তর থানা আমির মো. শামছুল বারি, মতিঝিল পূর্ব থানা আমির মো. নুর উদ্দিনসহ ঢাকা-৮ আসনের সকল থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল

ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

১০

পাকিস্তানের সিরিজ জয়

১১

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

১২

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

১৩

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

১৪

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

১৫

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

১৬

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

১৭

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

১৮

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

১৯

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

২০
X