কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩২ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

শুধু জাপা নয়, বিএনপি-জামায়াতও দোষের ভাগীদার : আনিসুল

গুলশানের হাওলাদার টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন আনিসুল ইসলাম মাহমুদ। ছবি : কালবেলা
গুলশানের হাওলাদার টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন আনিসুল ইসলাম মাহমুদ। ছবি : কালবেলা

জাতীয় পার্টিকে যে দোষ দেওয়া হচ্ছে, বিএনপি-জামায়াতও এই দোষের ভাগীদার বলে মন্তব্য করেছন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে গুলশানের হাওলাদার টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনসহ ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অংশ নিয়ে ২০১৪ সালে নির্বাচিত সরকারকে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দল বৈধতা দিয়েছে। আওয়ামী লীগ সরকারকে বৈধতা দেওয়ার যে দোষ জাতীয় পার্টিকে দেওয়া হচ্ছে, বিএনপি-জামায়াত সেই দোষের ভাগীদার বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ’১৪ সনে আমরা যে নির্বাচন করেছি সেটা ২০০৮ সালের একটা বৈধ নির্বাচিত সরকারের অধীনে। বিএনপি ও জামায়াত সেই সংসদে থাকতেই সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়।

জাপার এই নেতা বলেন, ২০১৪ সালের নির্বাচিত সরকারের অধীনে স্থানীয় সরকার, সিটি করপোরেশন থেকে আরম্ভ করে উপজেলা, প্রত্যেকটা নির্বাচন আপনারা করেছেন। আপনারা প্রত্যেকেই করেছেন। তাহলে বৈধতা আমরা দিয়েছি ’১৪ সালের নির্বাচিত সরকারকে?

তিনি আরও বলেন. ’১৪ সালের নির্বাচিত সরকারের অধীনে আপনারা নির্বাচন করেছিলেন এবং তাকে বৈধতা দিয়েছিলেন। তাহলে ২০১৮ সালে কেন তাদের অধীনে নির্বাচন করলেন? সব পার্টি এবং বিএনপির যে নেতারা নির্বাচিত হয়েছিল, তারা তো সংসদ বর্জন করেননি। তারা সেই সংসদে ছিলেন… যে দোষ আমাদের ওপর চাপানো হচ্ছে, সেই দোষের বড় অংশের দায়ও আপনারাই ভাগ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১১

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১২

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৩

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৫

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৭

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

২০
X