কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষকদের রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে : মোস্তফা জামান 

নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্যকালে মোস্তফা জামান। ছবি : কালবেলা
নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্যকালে মোস্তফা জামান। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান বলেছেন, একমাত্র অপরাজনীতির কারণে শিক্ষকদের সম্মান নষ্ট হচ্ছে। শিক্ষকদের রাজনীতি না করে শিক্ষার্থীদের শিক্ষাকে কীভাবে বৃদ্ধি করা যায়, সেদিকে মনোযোগী হতে হবে। শিক্ষকদের রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর উত্তরার কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় দল-মত নির্বিশেষে সকল অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীদের স্কুলের উন্নয়ন কাজে পাশে থাকার অনুরোধ জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির এই সদস্য সচিব।

তিনি বলেন, আমরা যখন পড়াশোনা করেছি আমাদের শিক্ষকরা শুধু আমাদের মানুষ করতে ‘পড়াশোনার রাজনীতি’ করেছেন। এখন কিছু শিক্ষক রাজনীতির সাথে জড়িত হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছেন। তাদের কারণে শিক্ষকদের সম্মান অনেকটাই কমে গেছে। তাই দয়া করে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক যারা আছেন, তাদের এখন রাজনীতি করার দরকার নেই। আর তোমার যারা শিক্ষার্থী আছ, তোমাদের সময় হলে রাজনীতিতে যুক্ত হবে। এখন পড়াশোনার সময়, তোমরা এখন মন দিয়ে পড়াশোনা করো।

মোস্তফা জামান বলেন, পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ ক্ষমা পাওয়ার যোগ্য না। তাদের ভেতরে কোনো অনুশোচনা নেই। চব্বিশের জুলাই-আগস্টে তারা যে হত্যাযজ্ঞ চালিয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত ক্ষমা চায়নি; বরং তারা পালিয়ে গিয়ে বিদেশে বিভিন্ন মানুষজনকে হয়রানি করে দেশের সুনাম ক্ষুণ্ন করায় ব্যস্ত। আওয়ামী লীগ যেন দেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেদিকে লক্ষ রাখতে হবে। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি সুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আইনজীবী আল মামুন রাসেল, তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X