কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

শিশু লামিয়ার বাবা রাজ্জাকের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

শিশু লামিয়া আক্তারের বাবা আব্দুর রাজ্জাকের বাসায় আমরা বিএনপি পরিবারের প্রতিনিধিরা। ছবি : সংগৃহীত
শিশু লামিয়া আক্তারের বাবা আব্দুর রাজ্জাকের বাসায় আমরা বিএনপি পরিবারের প্রতিনিধিরা। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান ছোট্ট শিশু লামিয়া আক্তারের বাবা আব্দুর রাজ্জাকের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে রাজধানীর শ্যামলীতে ঢাকা হাউজিং মসজিদ এলাকায় (মেহেদী বাগ, ১নং রোড) যান— বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তার সঙ্গে ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

কিডনি রোগে আক্রান্ত ভ্যানচালক আব্দুর রাজ্জাকের চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজখবর নেন রুহুল কবির রিজভী। আব্দুর রাজ্জাকের সঙ্গে তিনি কিছুক্ষণ সময় কাটান এবং তার হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন। এসময় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন অসুস্থ আব্দুর রাজ্জাকের প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। পাশাপাশি ছোট্ট শিশু লামিয়ার প্রতি তারেক রহমানের স্নেহশীষ শুভেচ্ছা দেন তিনি।

‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন— সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সাংবাদিক জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও শাহাদত হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন— ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আরিফুর রহমান তুষার, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ।

উল্লেখ্য, কিডনি রোগে আক্রান্ত ভ্যানচালক আব্দুর রাজ্জাককে বর্তমানে সপ্তাহে দু’টি ডায়ালাইসিস করাতে হচ্ছে। তার স্ত্রী একটা কিডনি ডোনেট করতে চান। কিন্তু অর্থাভাবে কিডনি প্রতিস্থাপন বন্ধ রয়েছে। আর এই বিষয়টি নিয়ে আব্দুর রাজ্জাকের শিশুকন্যা লামিয়া আক্তার একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আবেগঘন আঁকুতি জানায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া- ছয় বছরের শিশু লামিয়ার কান্নার দৃশ্যটি নজরে আসে তারেক রহমান-এর। এরপর তিনি ‘আমরা বিএনপি পরিবারকে নির্দেশ দেন— লামিয়া আক্তারের বাবার পাশে দাঁড়াতে। এরই ধারাবাহিকতায় সংগঠনটির সংশ্লিষ্ট প্রতিনিধি দল ভ্যান চালক আব্দুর রাজ্জাকের সাথে সাক্ষাৎ করেন।

অসুস্থ ভ্যানচালক আব্দুর রাজ্জাকের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X