বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে : আনোয়ারুজ্জামান

মতবিনিময় সভায় আনোয়ারুজ্জামান আনোয়ারসহ বিএনপির নেতারা। ছবি : কালবেলা
মতবিনিময় সভায় আনোয়ারুজ্জামান আনোয়ারসহ বিএনপির নেতারা। ছবি : কালবেলা

রাজধানীর হাতিরঝিল থানাধীন ৩৬নং ওয়ার্ডের টিঅ্যান্ডটি কলোনির স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এল রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির সদস্য মোজাম্মেল হোসেন সেলিম ও মনিরুল ইসলাম রাহিমি।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- হাতিরঝিল থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সফিউদ্দিন মাহমুদ শাহীন, তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, শেরেবাংলা নগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুদ।

মতবিনিময় সভার সভাপতিত্ব করেন হাতিরঝিল থানা বিএনপির সভাপতি কামরুল ইসলাম ফরহাদ। সভায় স্থানীয় ওয়ার্ড ও থানা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত থেকে এলাকা সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

মতবিনিময়ে সভায় আনোয়ারুজ্জামান আনোয়ার বলেন, দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসন ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X