কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

শুধু বক্তব্যে নয়, বাস্তব কর্মযজ্ঞের মাধ্যমে বিএনপি মানুষের পাশে রয়েছে : আনোয়ারুজ্জামান

মশক নিধন কার্যক্রম পরিদর্শনে আনোয়ারুজ্জামান আনোয়ার। ছবি : কালবেলা
মশক নিধন কার্যক্রম পরিদর্শনে আনোয়ারুজ্জামান আনোয়ার। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার বলেছেন, ডেঙ্গু প্রতিরোধ এখন জাতীয় জরুরি ইস্যু। জনগণের জীবন রক্ষায় রাজনৈতিক দল হিসেবে বিএনপি দায়িত্বশীল ভূমিকা রাখছে। বিএনপি শুধু বক্তব্যে নয়, বাস্তব কর্মযজ্ঞের মাধ্যমে মানুষের পাশে রয়েছে।

শনিবার (১১ অক্টোবর) ঢাকা-১২ আসনের বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে চলমান মশক নিধন অভিযানের ধারাবাহিকতায় এই কার্যক্রম পরিচালিত হয়। এই কর্মসূচির অংশ হিসেবে ৮টি আধুনিক মশক নিধন মেশিনের মাধ্যমে এলাকায় ফগিং ও লার্ভা ধ্বংসের কাজ সম্পন্ন করা হয়।

কার্যক্রম পরিদর্শনকালে সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার আরও বলেন, রাজধানীর প্রতিটি এলাকায় বিএনপির নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই মশক নিধন কার্যক্রমে অংশ নিচ্ছেন, যাতে সাধারণ মানুষ ডেঙ্গুর ভয়াবহতা থেকে রক্ষা পায়। জনগণের জন্য, জনগণের কল্যাণেই বিএনপির রাজনীতি।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসী উপস্থিত থেকে মশক নিধন কার্যক্রমে সহযোগিতা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১০

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১১

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১২

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১৩

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১৪

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৫

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৬

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৭

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৯

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

২০
X