কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

তারেক রহমান। ছবি : সংগৃহীত
তারেক রহমান। ছবি : সংগৃহীত

মিরপুরের একটি তৈরি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া দায়ী ব্যক্তিদের জবাবদিহি করতে তদন্তসাপেক্ষে সিদ্ধান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক শোকবার্তায় তিনি এই আহ্বান জানান।

অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে তারেক রহমান বলেন, মিরপুরের আরএমজি কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৬ জনের প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আল্লাহ নিহতদের আত্মার চির শান্তি দান করুন এবং আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা দান করুন।

তিনি এই ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এই ধরনের হৃদয়বিদারক ঘটনা বারবার ঘটে, যা শোক এবং অনেক প্রশ্ন রেখে যায়। কর্মক্ষেত্রের নিরাপত্তার মান নিশ্চিত করার জন্য আমাদের অবশ্যই কাজ করতে হবে, যাতে অবহেলার কারণে আর কোনো প্রাণহানি না ঘটে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করার উপর জোর দিয়ে কর্তৃপক্ষকে দায়ীদের জবাবদিহি করার জন্য দ্রুত সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্ত সকলের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, প্রিয়জনদের হারিয়েছেন এমন পরিবার এবং ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার সমবেদনা ও প্রার্থনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১০

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১১

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১২

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৩

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৪

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৫

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৬

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

১৭

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

১৮

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

১৯

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০
X