কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

আ.লীগের চোর-ডাকাতদের দেশে আসতে দেওয়া হবে না : মোস্তফা জামান

রাজধানীর তুরাগের বাউনিয়া এলাকায় উঠান বৈঠক। ছবি : কালবেলা
রাজধানীর তুরাগের বাউনিয়া এলাকায় উঠান বৈঠক। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান বলেছেন, আওয়ামী লীগ জনগণের জন্য কিছু করেনি। তারা নিজেদের জন্য চুরি-ডাকাতি-লুটপাট করে এখন বিদেশের মাটিতে বসে আছে।পতিত আওয়ামী লীগের সেই সকল চোর-ডাকাতদের এই দেশে আসতে দেওয়া হবে না।

বুধবার (২২ অক্টোবর) রাতে রাজধানীর তুরাগের বাউনিয়া এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোস্তফা জামান বলেন, আমরা জনগণের ভালোবাসা নিয়ে আগামী নির্বাচনে জনগণের সমর্থনে সরকার গঠন করতে চাই। রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আমরা জনগণের জন্য কাজ করব।

তিনি বলেন, বিএনপির ওপর জনগণের আস্থা-বিশ্বাস রয়েছে। আমরা সে বিশ্বাস বজায় রাখতে চাই। আমাদেরকে জনগণের পাশে দাঁড়াতে হবে, তাদের কথা শুনতে হবে, হাতে-হাত কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে। এটাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা।

তিনি আরও বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ রয়েছি। আগামী নির্বাচনের মধ্য দিয়ে এ অঞ্চলে সুযোগ্য নেতৃত্ব আসলে অবশ্যই আমূল পরিবর্তন হবে। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা, সড়কসহ যে সব নাগরিক সুবিধা ব্যাহত হচ্ছে- বিএনপি ক্ষমতায় এলে সব সমস্যার সমাধান হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ, মহানগর উত্তরের সাবেক সদস্য আহসান হাবীব, তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, উত্তরখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সুলতান মাহমুদ বকুল, বিমানবন্দর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, উত্তরা-পূর্ব থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ভূঁইয়া, তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম প্রমুখ।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে স্ট্যাটাসের পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পুকুরে ভাসছিল মরদেহ

একাধিক বিয়ের জন্য যে শর্ত দিয়েছে ইসলাম

হঠাৎ বিশ্ববাজারে কমল তেলের দাম

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিকোটিন পাউচ বাজারজাতকরণে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার

সরে দাঁড়ানোর সময় নিয়েও ভাবতে হবে: এমি মার্তিনেজ

ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত হাজারো সেন্ট্রিফিউজ পর্বতের ভূগর্ভে সরিয়ে নিয়েছে ইরান

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি

১০

বিশ্ববাজারে স্বর্ণের পর বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

একদিনেই ইন্টারভিউ ও চাকরি, ১৮ আগস্ট ‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট’

১২

পুকুরে নেমে প্রাণ গেল ভাইবোনসহ ৩ শিশুর

১৩

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আশায় বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৪

তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

১৫

গাজীপুরে গারদখানা থেকে পালানো আসামি ময়মনসিংহে গ্রেপ্তার

১৬

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা / দুই দশক ক্ষমতায় থাকায় পর ঘোষণা দিলেন ‘আর কোনো নির্বাচন হবে না’

১৭

জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফরের আশ্রয়দাতা নিয়ে রিজভীর প্রশ্ন 

১৮

ষড়যন্ত্রে হতাশ নয় ঐক্যবদ্ধ থাকতে হবে: রিজভী

১৯

বিশ্বকাপ ফাইনাল নিয়ে তর্কাতর্কির জেরে সংঘর্ষ, আহত মা-মেয়ে

২০
X