কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৮:২৩ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

‘জামায়াতকে বাদ দিয়ে হলেও সব দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনে যাবে’

সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

অন্তর্বর্তী সরকারকে নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে করার আহ্বান জানিয়েছেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। তিনি দাবি করে বলেন, ‘দেশ ও জনগণের স্বার্থে প্রয়োজনে জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে হলেও সব দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। কারণ জামায়াত বারবার তাদের খোলস বদলিয়ে জনগণকে বোকা বানাতে চায়।’

শনিবার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টনের প্রধান কার্যালয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও রাজনৈতিক সমসাময়িক বিষয়ের ওপর গণফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সুব্রত চৌধুরী বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকার দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিথ্যার আশ্রয় নিয়ে প্রতারণা করেছে। গণফোরাম মুক্তিযুদ্ধ ও ’৭২-এর সংবিধানকে সমুন্নত রেখে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছিল।’

দলটির সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান বলেন, ‘আমরা জুলাই সনদ তৈরিতে ঐকমত্য কমিশনকে একটি বছর সময় দিয়েছি এবং শর্তসাপেক্ষে সনদে স্বাক্ষরও করেছি। কিন্তু দেশবাসীকে হতাশ করে তারা চূড়ান্ত প্রস্তাবিত জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর মতামতকে প্রাধান্য দেয়নি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট একেএম জগলুল হায়দার আফ্রিক, মোশতাক আহমদ, অ্যাডভোকেট সেলিম আকবর, অ্যাডভোকেট সুরাইয়া বেগম, শাহ মফিজুর রহমান, কোষাধ্যক্ষ শাহ নুরুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, লতিফুল বারী হামিম, আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু, তথ্য ও গণমাধ্যম সম্পাদক টিএইচএম জাহাঙ্গীর, শ্রমবিষয়ক সম্পাদক মুজিবুর রহমান শিবলু, প্রশিক্ষণ সম্পাদক মো. আশরাফ, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট সানজিদ রহমান শুভ, মহিলাবিষয়ক সম্পাদক খনিয়া খানম ববি, মহিলা গণফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট সাগরিকা ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X