কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সামাজিক মাধ্যমে যোগাযোগ বাড়াতে বিএনপির নতুন কমিটি

বিএনপির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বিএনপির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

মূলধারার মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ সুসংহত করার লক্ষ্যে একটি সমন্বিত কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ লক্ষ্যে নতুনভাবে একজন তত্ত্বাবধায়ক ও সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে দলটি। যা ইতোমধ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় অনুমোদিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাত টিম ও টিম প্রধানের নাম উল্লেখ করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

রুহুল কবির রিজভী।

বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই সমন্বিত কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ড. মাহদী আমিন

এ ছাড়া স্পোকসপারসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন। প্রেস দেখা-শোনা করবেন সাংবাদিক ড. সালেহ শিবলী।

সাংবাদিক ড. সালেহ শিবলী

টিভি ও রেডিও সমন্বয় করবেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসাইন আলমগীর পাভেল।

ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল

গ্রাসরুটস নেটওয়ার্কের লিড দেবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার। অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক তত্ত্বাবধান করবেন বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান অ্যাপোলো।

ড. জিয়াউদ্দিন হায়দার

কনটেন্ট জেনারেশন তত্ত্বাবধান করবেন ড. সাইমুম পারভেজ এবং রিসার্চ ও মনিটরিংয়ের বিষয়টি দেখবেন জাতিসংঘের সাবেক কর্মকর্তা রেহান আসাদ।

ড. সাইমুম পারভেজ

প্রসঙ্গত, সাংগঠনিক কর্মকাণ্ড প্রচার, সাংবাদিকদের কাছে তথ্য সহজে পৌঁছে দেওয়া এবং দলের নীতি, আদর্শ, দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা দেশবাসীর সামনে কার্যকরভাবে উপস্থাপন করার লক্ষ্যে ২০২২ সালের ২০ জুন ‘বিএনপি মিডিয়া সেল’ গঠন করা হয়।

এ কে এম ওয়াহিদুজ্জামান

প্রথম দিকে ১০ সদস্যের কমিটি থাকলেও পরে আরও কয়েকজনকে কো-অপ্ট করা হয়েছে।

রেহান আসাদ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১০

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১১

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১২

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১৩

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১৪

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৫

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৬

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৮

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৯

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

২০
X