কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০২:৩৫ এএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১০:৪৫ এএম
অনলাইন সংস্করণ

তুরাগে মোস্তফা জামানের উঠান বৈঠকে জনতার ঢল

উঠান বৈঠকে বক্তব্য দেন মোস্তফা জামান। ছবি : কালবেলা
উঠান বৈঠকে বক্তব্য দেন মোস্তফা জামান। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, জনগণের শক্তিই আমাদের সবচেয়ে বড় ভরসা। এই দেশকে গণতন্ত্রের পথে ফেরাতে হলে মানুষকেই ঐক্যবদ্ধ হতে হবে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর তুরাগ থানার রানাভোলা এলাকায় এলাকাবাসীর সঙ্গে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উঠান বৈঠকটি আয়োজন করে ৫৩নং ওয়ার্ড বিএনপির রানাভোলা ইউনিট কমিটি। এতে দল ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ জনতার ঢল নামে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম।

মোস্তফা জামান তার বক্তব্যে আরও বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। তাই তারা আজ দেশ থেকে বিতাড়িত হয়েছে। যে দল বা গোষ্ঠী জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায়, তারাই দেশ থেকে বিতাড়িত হয়। তার নজির আপনারা দেখেছেন। বিএনপি জনগণের দল। আমরা জনগণের পাশে থাকতে চাই, তাদের কষ্টের কথা শুনতে চাই এবং তাদের আশা-আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে চাই।

আরও পড়ুন : বাবার আসন পুনরুদ্ধারে লড়বেন নায়াব ইউসুফ

তিনি বলেন, সামনে যে জাতীয় নির্বাচন আসছে, সেটি হবে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। বিএনপিকে বিজয়ী করতে হলে তৃণমূল থেকে শুরু করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বৈঠকে সাধারণ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, বিদ্যুৎ ও পানি সমস্যাসহ স্থানীয় অবকাঠামোগত সংকটসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। তাদের এসব সমস্যার কথা মোস্তফা জামান মনোযোগ সহকারে শোনেন এবং যথাসম্ভব সমাধানের ব্যাপারে আশ্বাস দেন।

তিনি বলেন, এই দেশ আমাদের সবার। আমরা যদি জনগণের পাশে থাকি, তাহলে অন্যায় ও অবিচারের অবসান হবেই।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X