কুড়িগ্রাম ও রৌমারী প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০১:৩৩ এএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১০:৪৪ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি-জামায়াতের প্রার্থী হয়ে ভোটযুদ্ধে আপন দুই ভাই

বাঁ থেকে—আজিজার রহমান ও মোস্তাফিজার রহমান। ছবি : সংগৃহীত
বাঁ থেকে—আজিজার রহমান ও মোস্তাফিজার রহমান। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে কুড়িগ্রাম-৪ আসনে শুরু হয়েছে ভিন্নরকম রাজনৈতিক উত্তাপ। আলোচনার কেন্দ্রবিন্দু এখন আপন দুই ভাই। একজন বিএনপি দলের প্রার্থী আজিজার রহমান এবং অন্যজন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়ে আজিজুর রহমান ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন। অন্যদিকে তার ভাই মোস্তাফিজার রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে মাঠে লড়বেন।

জানা গেছে, আপন দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক ও রাজনৈতিক মতপার্থক্য এবার ভোটযুদ্ধে রূপ নিচ্ছে। এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে সাধারণ ভোটারদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল ও আলোচনা। স্থানীয় রাজনৈতিক মহল বলছে, এই আসনে ভাই-ভাইয়ের লড়াই ভোটের মাঠে ভিন্নমাত্রা যোগ করবে। একদিকে দলের প্রভাব, অন্যদিকে জনপ্রিয়তা।

কুড়িগ্রাম-৪ আসন এখন হয়ে উঠেছে সবচেয়ে আলোচিত সংসদীয় আসন। ভোটাররা বলছেন, এবারের নির্বাচন শুধু রাজনৈতিক নয়, পারিবারিক প্রতিদ্বন্দ্বিতারও মঞ্চ হতে যাচ্ছে।

চলতি নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনের ভোটযুদ্ধ তাই রোমাঞ্চ ও চমকে ভরপুর। কে জিতবে, আর কে হারবে— তা জানতে অপেক্ষা এখন নির্বাচনের দিন পর্যন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X