কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৪:০৪ এএম
অনলাইন সংস্করণ

‘ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অংশ নিতে হবে’

রাজধানীর দক্ষিণখানে উঠান বৈঠক। ছবি : কালবেলা
রাজধানীর দক্ষিণখানে উঠান বৈঠক। ছবি : কালবেলা

আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সবাইকে অংশ নিতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর দক্ষিণখানের জামতলা এলাকায় এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রচার ও লিফলেট বিতরণ উপলক্ষে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

কফিল উদ্দিন আহমেদ বলেন, আমি বিএনপির রাজনীতিতে আছি ৪০ বছর ধরে। তৃণমূল থেকে আজ পর্যন্ত দল ও জনগণের জন্য কাজ করে যাচ্ছি। আমার বিশ্বাস, দল আমাকে এবার নমিনেশন দেবে। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঢাকা-১৮ আসনটি উপহার দিতে চাই। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে অংশ নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তুরাগ থানা বিএনপির সাবেক সভাপতি আতিকুর রহমান আতিক।

দক্ষিণখান থানা বিএনপি’র প্রতিষ্ঠাতা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বক্তারা বলেন, এম কফিল উদ্দিন আহমেদ দীর্ঘ চার দশক ধরে বিএনপির রাজনীতির সঙ্গে নিবেদিতভাবে যুক্ত আছেন। তিনি দলে যেমন গ্রহণযোগ্য, তেমনি তৃণমূলেও জনপ্রিয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতি দল, ছাত্রদলের নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১০

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১১

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১২

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৪

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৫

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৬

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৭

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৮

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৯

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

২০
X