কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১১:২৩ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ক্রান্তিকালীন একমাত্র বিএনপিই দেশের হাল ধরেছে : মোস্তফা জামান

বক্তব্য রাখছেন মো. মোস্তফা জামান। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন মো. মোস্তফা জামান। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান বলেছেন, ‘দেশের সব ক্রান্তিকালীন সময়ে একমাত্র বিএনপিই হাল ধরে রেখেছে। জনগণের আশা-ভরসার শেষ আশ্রয়স্থল এখন বিএনপি। আগামী নির্বাচনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা এবং তৃণমূলকে আরও সক্রিয় করার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপি কাজ করছে।’

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর তুরাগ থানাধীন ৫৩নং ওয়ার্ড বিএনপি আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৈঠকে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার ও স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।

মোস্তফা জামান বলেন, ‘আওয়ামী লীগ শাসনামলে বিগত ১৭ বছর রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে অস্থিরতা, অব্যবস্থাপনা ও দুঃশাসন চরম পর্যায়ে পৌঁছেছিল। জনগণ ন্যায়বিচার, বাক-স্বাধীনতা, নিরাপত্তা এবং গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিল। এই কঠিন সময়ে বিএনপি দেশের মানুষের কণ্ঠ, মানুষের আশা এবং মানুষের অধিকার রক্ষার লড়াই লড়েছে।’

তিনি আরও বলেন, ‘বিগত সময় থেকে দলের নেতাকর্মীরা আজ‌ও মাঠে-ঘাটে অত্যাচার-নির্যাতন সত্ত্বেও অদম্য সাহস ও অটল অবস্থানে দাঁড়িয়ে আছে। এটাই প্রমাণ করে যে, বিএনপিই জনগণের প্রকৃত শক্তি। এই শক্তির ওপর ভর করেই আমরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করব।’

মো. সাইদ হাসানের ( সাগর) সভাপতিত্বে বৈঠকে আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, জুলাই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম প্রমুখ।

উঠান বৈঠকে বক্তারা দাবি করেন, দেশের রাজনৈতিক সংকট উত্তরণে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির কোনো বিকল্প নেই। তারা তৃণমূল নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। দেশের ভবিষ্যৎ রাজনৈতিক সমাধান বিএনপির হাত ধরেই আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

বৈঠকে স্থানীয় সাধারণ মানুষের পাশাপাশি বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X