কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০১:০৬ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

আমীর খসরুর আসনে লড়তে চান এনসিপি নেতা যুবরাজ 

চট্টগ্রাম-১০ আসন থেকে এনসিপির পক্ষ থেকে মনোনয়ন ফরম তুলেছেন মো. ওমর ফারুক যুবরাজ। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম-১০ আসন থেকে এনসিপির পক্ষ থেকে মনোনয়ন ফরম তুলেছেন মো. ওমর ফারুক যুবরাজ। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর আসন চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী) থেকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে মনোনয়ন ফরম তুলেছেন মো. ওমর ফারুক যুবরাজ। আমির খসরুর বিপক্ষে এ আসনে লড়বেন তিনি।

মঙ্গলবার (১১ নভেম্বর) এনসিপির কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি।

যুবরাজ বলেন, আমি সক্রিয় কোনো রাজনীতি না করলেও গত জুলাই আন্দোলনে শুরু থেকেই ছিলাম ঢাকার রাজপথে। শহীদ মিনার থেকে নীলক্ষেত এবং শাহবাগ এলাকাজুড়ে আন্দোলনে সামিল ছিলাম। আমার আঁকা একটা গ্রাফিটি আজও দেখা যায় টিএসসি মেট্রো স্টেশনের নিচে।

তিনি বলেন, আমি দেশ ও জনগণের জন্য কাজ করতে চাই। আমি একজন সাবেক ক্রিকেটার। বর্তমানে ব্যবসার সঙ্গে জড়িত রয়েছি। আমি খেলাধুলার সঙ্গে জড়িত ছিলেন দীর্ঘ ১৭ বছর।

তিনি আরও বলেন, তাছাড়া চট্টগ্রামের দুটি ক্রিকেট একাডেমির সঙ্গে আমি জড়িত। বিভিন্ন ইয়ুথ বেইজড প্রজেক্ট, ক্রিকেট টুর্নামেন্ট, খেলাধুলার ওয়ার্কশপ, ইন্টারন্যাশনাল স্পোর্টস ইভেন্ট, কর্পোরেট লীগ আয়োজনের অভিজ্ঞতা আছে। এছাড়া ঢাকাতেও নিজের ক্রিকেট একাডেমি পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। প্রায় ২০০ শিক্ষার্থী একাডেমি থেকে কোচিং করছেন। আমি আমার সব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের জন্য কাজ করতে চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১০

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১১

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১২

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৪

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৫

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৬

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৭

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৮

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৯

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

২০
X