বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আইইবি রাজশাহী কেন্দ্রের উদ্যোগে দোয়া মাহফিল

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আইইবি রাজশাহী কেন্দ্রের উদ্যোগে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) রাজশাহী কেন্দ্রের উদ্যোগে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে আইইবি রাজশাহী কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি সদর দপ্তরের ভাইস প্রেসিডেন্ট (এইচআরডি) প্রকৌশলী শেখ আল আমিন।

বিশেষ অতিথি ছিলেন আইইবি ভাইস প্রেসিডেন্ট (প্রমোশন ও অর্থ) প্রকৌশলী এটিএম তানবীর-উল হাসান (তমাল) এবং আইইবি সদর দপ্তরের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইইবি রাজশাহী কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী সরদার আনিছুর রহমান রানা। সঞ্চালনায় ছিলেন রাজশাহী কেন্দ্রের সম্পাদক ড. মো. রবিউল ইসলাম সরকার।

আলোচনায় অংশ নেন আইইবি রাজশাহী কেন্দ্রের ভাইস চেয়ারম্যান (একাডেমিক অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট) প্রকৌশলী মো. আব্দুর রশিদ এবং প্রকৌশলী মো. মনিরুজ্জামান মনির (অ্যাডমিন), আইইবি রাজশাহী।

উপস্থিত বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করে বলেন, জাতীয় জীবনে তার দীর্ঘ রাজনৈতিক অবদান দেশের মানুষের কাছে স্মরণীয়। এ সময় তারা তার স্বাস্থ্যোন্নতির জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান।

অনুষ্ঠানে রাজশাহী কেন্দ্রের প্রকৌশলীবৃন্দ, তাদের পরিবার এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন তেরখাদিয়া কলেজপাড়া জামে মসজিদ, রাজশাহীর খতিব ও পেশ ইমাম হাফেজ মাওলানা আনিসুর রহমান। পরে তার পরিচালনায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের কার্যক্রম শেষ হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X