মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৩ এএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ এএম
অনলাইন সংস্করণ

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

সুস্থতা কামনায় দোয়া মাহফিল। ছবি : কালবেলা
সুস্থতা কামনায় দোয়া মাহফিল। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির উদ্যোগে রাজধানীর জামিয়া আশরাফিয়া মাদ্রাসা ও এতিমখানায় প্রায় ২০০ হাফেজ ও শিক্ষার্থীদের নিয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির উপদেষ্টা সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া কখনো কোনো স্বৈরাচারের সঙ্গে আপস করেননি। স্বৈরাচারের প্রস্তাবে দেশের বাইরে না গিয়ে কারাবরণ করেছেন। তবুও তিনি দেশ ছাড়েননি। দেশ ও দেশের মানুষের জন্য ছিলেন নিবেদিতপ্রাণ। বেগম খালেদা জিয়া যেন আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসেন, সেজন্য সবাই দোয়া করবেন।’

মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ বলেন, ‘দেশের ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়া দেশের অভিভাবক। দেশবাসীর দোয়ায় দ্রুত সুস্থ হয়ে উঠবেন, এই কামনা করি।’

এ সময় উপস্থিত ছিলেন মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির সহসভাপতি কে. এম. রাশেদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম জনি, অর্থ সম্পাদক ইসহাক আসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক যায়েদ হোসেন মিশু, ক্রীড়া সম্পাদক মির্জা সম্রাট রেজা, প্রচার সম্পাদক জাহিন তালুকদার, গণমাধ্যম বিষয়ক সম্পাদক রাজু আরাফাত, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, সমাজসেবা সম্পাদক আজাদ আহমেদ ও সদস্য অরণ্য পাশা।

এ ছাড়া উপস্থিত ছিলেন বগুড়া জেলা সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এবং আমরা বিএনপি পরিবারের সদস্য মুস্তাকিম বিল্লাহ, সাহিনুর ইসলাম রনি, সাকিল আহমেদ, আবু হানিফসহ অত্র মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। দোয়া মাহফিল শেষে হাফেজ ও শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১০

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১১

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১২

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৩

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৪

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৫

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৬

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৭

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৮

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৯

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

২০
X