কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৮ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা-৮ আসনে সাদিক কায়েমের প্রার্থিতার খবরে যা বলছেন হাদি

সাদিক কায়েম ও ওসমান হাদি | ছবি : সংগৃহীত
সাদিক কায়েম ও ওসমান হাদি | ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা ও ডাকসুর ভিপি সাদিক কায়েমকে প্রার্থী দেওয়ার কথা ভাবছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (৬ ডিসেম্বর) রাতে এ তথ্য জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তরুণ ভোটারদের মধ্যে গ্রহণযোগ্যতা, শিক্ষাঙ্গনের রাজনীতিতে সক্রিয় ভূমিকা এবং স্থানীয় পর্যায়ে সংগঠন গোছানোর অভিজ্ঞতার কারণে সাদিক কায়েমকে তালিকার শীর্ষে রাখা হয়েছে। যদিও দল থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

এদিকে, সাদিক কায়েমের প্রার্থী হওয়ার খবরটি সামনে আসতেই তাকে স্বাগত জানিয়েছেন আসনটির (ঢাকা-৮) সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ স্বাগত বার্তা দেন তিনি।

পোস্টে হাদি লিখেছেন, ‘সাদিক কায়েম আমার ভাই। তিনি ঢাকা-৮ এ নির্বাচন করলে আমার ইলেকশন জার্নিটা আরও দারুণ হয়ে উঠবে ইনশাআল্লাহ। জুলাই জজবার দুই প্রাণ একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করব। সাদিকের জন্য অনেক দোয়া।’

তিনি আরও লিখেছেন, ‘দেশপ্রেমিক জনতার জোয়ারই ওসমান হাদির কর্মী। সার্বভৌম বাংলাদেশের নিঃস্বার্থ ভালোবাসা ও দোয়াই আমার শক্তি। ঢাকা আটের সমগ্র ময়দানই দলহীন হাদির দল। ইনসাফ জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ।’

উল্লেখ্য, এর আগে এই আসনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনকে মনোনীত করেছিল দলটি। মনোনীত হওয়ার পর থেকে তিনি আসনটিতে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এদিকে, আসনটিতে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১০

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১১

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১২

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৩

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৪

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৫

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৬

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৭

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৮

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৯

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

২০
X