বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার

বাংলাদেশ খেলাফত মজলিলের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ খেলাফত মজলিলের লোগো। ছবি : সংগৃহীত

‘ধর্ম–বর্ণ–ভিন্নমত, সবার জন্য খেলাফত’ এই স্লোগানকে ধারণ করে সোমবার (৮ ডিসেম্বর) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে বাংলাদেশ খেলাফত মজলিস।

১৯৮৯ সালের এই দিনে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শায়খুল হাদীস আল্লামা আজিজুল হকসহ দেশের শীর্ষ আলেম-উলামা ও দ্বীনদরদী চিন্তাবিদদের নেতৃত্বে যে যাত্রা শুরু হয়েছিল—৩৬ বছর পরও সেই চেতনাই সংগঠনের প্রেরণা ও শক্তি।

রোববার (৭ ডিসেম্বর) দলটির আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক যৌথ বিবৃতিতে দেশবাসী ও সংগঠনের সব স্তরের নেতাকর্মীকে আন্তরিক শুভেচ্ছা জানান।

তারা বলেন, বাংলাদেশ আজ রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চাপে ও সামাজিক সংকটে ঘেরা। শুধু সরকার বা ক্ষমতার পরিবর্তন নয়— দুর্নীতি, বৈষম্য, দারিদ্র্য, আইনশৃঙ্খলার অবনতি ও নৈতিক অবক্ষয় রোধে প্রশাসনিক, বিচারিক ও সামাজিক সংস্কার জরুরি।

নেতার বলেন, দেশের সার্বিক কল্যাণের পথ হলো—ইসলামী মূল্যবোধ, সামাজিক ন্যায়, সহনশীলতা এবং সব নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠা। পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যে ৫-দফা দাবি উত্থাপন করেছি—তা রাজনৈতিক, বিচারিক ও প্রশাসনিক সংস্কারের ভিত্তি রূপে কাজ করবে বলে বিশ্বাস করি। একই দাবিতে সমমনা আট দল নিয়ে যুগপৎ কর্মসূচিও চলছে।

তারা দেশবাসী, জুলাই বিপ্লবের সব অংশীজন ও নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, শুধু স্লোগান নয়; সচেতনতা, সংগঠন ও গণআন্দোলনের মাধ্যমে ন্যায়ভিত্তিক পরিবর্তনের পথে এগোতে হবে।

৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা নতুন প্রত্যয়ে ঘোষণা করছি— “আসুন, খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তুলি”, বলেন তারা।

নেতারা আরও বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—জনতার ঐক্য, ইসলামী আদর্শের প্রতি আস্থা ও আল্লাহর রহমতে বাংলাদেশ খুব শিগগিরই ন্যায়, ইনসাফ ও মানবিক মর্যাদাভিত্তিক একটি কল্যাণরাষ্ট্রে পরিণত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X