কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে ওসমান হাদি কেমন আছেন, জানাল ইনকিলাব মঞ্চ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান বিন হাদি এখন এভারকেয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

শনিবার (১৩ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের সংবাদমাধ্যমকে বলেন, “ওসমান হাদির ‘ইন্টারনাল রেসপন্স’ আছে। তিনি এখনো আশঙ্কামুক্ত নন। চিকিৎসকরা তাকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন। তারা এর চেয়ে বেশি কিছু বলতে পারছেন না।”

এ ছাড়া মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, ‘শরিফ ওসমান হাদি বর্তমানে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন এবং রক্ত গ্রহণ করছেন, যা তার স্বাস্থ্যের জন্য ইতিবাচক। আমরা আশাবাদী, তাকে অতি দ্রুত উন্নত চিকিৎসার জন্য ভালো কোনো জায়গায় নেওয়া হবে। তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।’

এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিবারের সিদ্ধান্তে ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হয়। রাত ৮টা ৬ মিনিটে তাকে বহন করা অ্যাম্বুলেন্সটি বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে রিকশায় গন্তব্যে ফিরছিলেন ইনকিলাব মঞ্চের ওসমান হাদি। রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় পেছন থেকে আসা মোটরসাইকেলের আরোহী খুব কাছ থেকে ওসমান হাদির মাথা লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার মাথার ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। এরপর মোটরসাইকেলের গতি বাড়িয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

কালবেলা/নূর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

ইরান অবরোধ ভাঙার অভিযোগে তেলবাহী জাহাজ অচল করল মার্কিন বাহিনী

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যারা

সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা

ভাটারার গ্যাস বিস্ফোরণ / স্বামী-ভাগ্নির পর না ফেরার দেশে ফাহিমাও

সিরিয়ায় বাস দুর্ঘটনা, হতাহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে প্রেরণ

জুলাই হত্যা মামলা / ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

১০

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কি না জানাল শিক্ষা বোর্ড

১১

সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১২

আরএসএফকে ছাড় দেবে না সুদানের বাহিনী, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

১৩

কিডনি রোগে আক্রান্ত কিশোরের কাঁধে পাঁচজনের সংসার

১৪

আগামী ৩ দিন বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১৫

ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

১৬

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৭

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

১৮

কক্সবাজারে ক্রসফায়ার / একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

১৯

বার্লিনে সমকামীদের উৎসবে গাড়ি হামলা, হতাহত ১৭ 

২০
X