কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১১:০৪ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১১:০৮ এএম
অনলাইন সংস্করণ

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত

পদত্যাগের পর আজ বঙ্গভবন ছাড়তে পারেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর তিনি রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠবেন বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিগগির উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন বলে একটি গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। সম্ভাব্য গন্তব্য হিসেবে সিঙ্গাপুর অথবা ব্যাংককের কথা জানিয়েছেন সাবেক এই রাষ্ট্রপতি।

শনিবার (২৬ জুলাই) এক গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে মো. সাহাবুদ্দিন জানান, জটিল রোগে আক্রান্ত হওয়ায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তার স্ত্রী রেবেকা সুলতানাও অসুস্থ। তাই স্ত্রীকে সঙ্গে নিয়েই চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে যাবেন তিনি।

এর আগে শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান মো. সাহাবুদ্দিন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংবাদ সম্মেলনে পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের কথা জানান। অসুস্থতাকে পদত্যাগের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন সাবেক রাষ্ট্রপতি।

মো. সাহাবুদ্দিন জানান, বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি হিসেবে কয়েক দিন ধরেই তার ব্যক্তিগত মালপত্র গুলশানের বাসভবনে সরিয়ে নেওয়া হচ্ছিল। এরই মধ্যে বাড়িটির সংস্কার ও পরিচ্ছন্নতার কাজও সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মো. সাহাবুদ্দিন। পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালের এপ্রিলে। তবে শারীরিক অসুস্থতার কারণে মেয়াদ শেষ হওয়ার প্রায় ২১ মাস আগেই তিনি রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ালেন।

কালবেলা/আরএইচ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় বেঁচে থাকার লড়াই করছে অপরিণত নবজাতকরা

কাজ করে কুল পাচ্ছেন না জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

রাষ্ট্রের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার মধ্যে ভারসাম্যের আহ্বান আনসারের

মেসিহীন মায়ামির জয়, অভিষেকেই নজর কাড়লেন কাসেমিরো

অসম্পূর্ণ কাজ শতভাগ দেখিয়ে চূড়ান্ত বিল উত্তোলন

চীনে আঘাত হেনেছে টাইফুন ‘নৌল’

সুবিধা চেয়ে আদালতে পলক / আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম

যুক্তরাষ্ট্রকে যুদ্ধে সহায়তা করলে যুক্তরাজ্যেও হামলার হুমকি ইরানের

এক গ্রাম থেকেই ৮ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সাঙ্গু নদীতে ভেসে উঠল নিখোঁজ পর্যটকের মরদেহ

১১

টানা ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

১২

দেশ সংস্কার না করে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

ট্রাকচালক হোসেন হত্যা: হাসিনা-পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট

১৪

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

১৫

রাষ্ট্রপতি নির্বাচন / তিন কারণে পছন্দের শীর্ষে মির্জা ফখরুল

১৬

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

১৭

‘মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে’ / ছাতাবোমার ঘটনায় গোলাম পরওয়ারের উদ্বেগ

১৮

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৯

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

২০
X