শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেন হামিদুর রহমান

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ঢাকা-৭ আসনের জনগণের সব সমস্যার সমাধান করে বাসযোগ্য নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হামিদুর রহমান।

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর লালবাগ কেল্লা শায়েস্তা খান কল্যাণ কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিশ্রুতি দেন।

ধানের শীষের প্রার্থী হামিদুর রহমান বলেন, এ এলাকায় পানি ও গ্যাসের সমস্যা দীর্ঘদিনের। রাজধানীতে বসবাস করার পরও এ এলাকার জনগণ পানি ও গ্যাসের সমস্যায় আছেন। আমি জনগণের সহযোগিতায় এলাকার সব সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হামিদুর রহমান বলেন, তপশিল ঘোষণার পরও পতিত প্রচেষ্টা নির্বাচন বানচাল করার জন্য দুএকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে। কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। পরিস্থিতি নির্বাচনের অনুকূলেই আছে। নির্দিষ্ট তপশিল অনুযায়ী নির্বাচন হবে।

তিনি বলেন, আমি বিএনপি ও সব অঙ্গ-সংগঠন নিয়ে নির্বাচনী প্রস্তুতি সভা করছি, সবার মতামত নিয়েছি, প্রচার প্রচারণা কমিটি, কেন্দ্র কমিটি, পোলিং এজেন্ট এসব নিয়ে কাজ করছি। আবার সঙ্গে সঙ্গে আমাদের এই আসনে আরও কয়েকজন প্রার্থী ছিল যারা মিথ্যা বিভ্রান্ত তথ্য দিয়ে মিছিল মিটিং করে যাচ্ছে, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করার চেষ্টা করছি, তারা যেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ মেনে দলের হয়ে কাজ করে। নেত্রীর নামে দোয়া মাহফিল করার কথা বলে লোকজন জড়ো করে অরাজনৈতিক ও মিথ্যা বক্তব্য না রাখে। তারাও আমাদের দলের লোক আমি চাই তারাও আমার পাশে থাকুক, তারা এমন কিছু করবে না যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়।

তিনি আরও বলেন, একটা সময় হয়তো তাদের ভুল বুঝতে পারবে কিন্তু ততক্ষণে তৃতীয় পক্ষ সুযোগ নিয়ে নেবে। তাই আমি আশা করব তারা সবাই আমার পাশে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে। মনে রাখতে হবে একটা গুপ্ত সংগঠনের বিরুদ্ধে লড়াই করতে হবে আমাদের, তাই নিজেদের ঐক্য জরুরি। ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে যত ষড়যন্ত্রই হোক না কেনো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবুল, সাইদ হাসান মিন্টু, শামসুন্নাহার ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

দাবি এমপি শওকতুলের / শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নোবেল পাওয়ার যোগ্য

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

১০

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

১১

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

১২

বিশ্বকাপের আগে ব্যালন ডি’অর জয়ের তালিকায় এগিয়ে যারা

১৩

‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’

১৪

নজরদারিতে আইভী রহমান, বাড়ির সামনে বসানো হলো সিসিটিভি

১৫

প্রশ্ন গোলাম পরওয়ারের / এখনই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, ৫ বছরে কী হবে

১৬

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

১৭

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

১৮

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

১৯

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

২০
X