বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারতীয় দূতাবাসে ঘৃণা প্রদর্শনে একাই হেঁটে যাবেন রাশেদ প্রধান

জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। ছবি : সংগৃহীত
জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। ছবি : সংগৃহীত

ভারতীয় আধিপত্যবাদ, আগ্রাসনের প্রতিবাদে এবং দেশের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপের প্রতিবাদে এক ব্যতিক্রমী ব্যক্তিগত কর্মসূচি ঘোষণা করেছেন জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। রোববার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় ওসমান হাদিকে গুলি করার স্থান রাজধানীর পল্টন বক্স কালভার্ট রোড থেকে গুলশানে অবস্থিত ভারতীয় দূতাবাস অভিমুখে তিনি একা পায়ে হেঁটে যাত্রা করবেন।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় এক ভিডিওবার্তায় তিনি এ তথ্য জানিয়েছেন।

রাশেদ প্রধান জানান, এই কর্মসূচি কোনো রাজনৈতিক দল বা সংগঠনের নয়, বরং এটি তার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বিভিন্ন সময়ে খুনি হাসিনাকে ফেরত এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দিতে গেলেও বারবার পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে। তাই এবার কোনো জনবল বা মিছিল না নিয়ে তিনি একা, নিরস্ত্র, পায়ে হেঁটে প্রায় ৮ কিলোমিটার যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে রাশেদ প্রধান বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকামী জনগণের পক্ষ থেকে ভারতীয় দূতাবাসের সীমানায় কর্তৃত্ব প্রতিরোধের প্রতীক কালো গোলাপ প্রদান করে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঘৃণা প্রদর্শন করতে চাই। এই শান্তিপূর্ণ ও ব্যক্তিগত প্রতিবাদে বাধা দিতে হলে আমাকে গ্রেপ্তার করতে হবে।’

আওয়ামী লীগের উদ্দেশে রাশেদ প্রধান বলেন, ‘আমাকে থামাতে হলে আমার ভাই হাদির মতোই গুলি করতে হবে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু।’

কালবেলা/এমএসকেএম/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X