কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

কোরআনের হাফেজদের কাছে দোয়া চাইলেন হাবিব

হাবিবুর রশিদ হাবিব। ছবি : কালবেলা
হাবিবুর রশিদ হাবিব। ছবি : কালবেলা

ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেছেন, নিজেদের জীবন গড়ার পাশাপাশি যেন তারা দেশের মানুষের জন্যও দোয়া করেন, যাতে সবাই ঈমান ও আমলের সঙ্গে জীবনযাপন করে একটি সুন্দর সমাজ ও বাংলাদেশ গড়তে পারে।

রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর খিলগাঁও পুরাতন পাকা জামে মসজিদে নামাজ শেষে এক দোয়া অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্দেশে হাবিব এসব কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, কোরআনের হাফেজদের উপস্থিতি ও মুখের হাসি মানুষকে অনুপ্রাণিত করে এবং তাদের দোয়া আল্লাহ কবুল করেন বলে তিনি বিশ্বাস করেন। এ সময় তিনি একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন, যেখানে সবার অধিকার সমানভাবে নিশ্চিত হবে এবং মানুষ মানুষের পাশে দাঁড়াবে।

ঢাকা-৯ আসনের ধানের শীষের এই প্রার্থী বলেন, ভবিষ্যতে তার দল ক্ষমতায় গেলে কোরআনের হাফেজদের পাশে থাকার প্রত্যাশা রাখেন। পাশাপাশি তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্যও সবার কাছে দোয়া চান।

এ ছাড়া সম্প্রতি নিহত শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করেন এবং জুলাই-আগস্টসহ বিভিন্ন আন্দোলনে নিহতদের স্মরণ করে তাদের জন্য দোয়ার আহ্বান জানান হাবিব। তিনি দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ এবং প্রয়াত বাবা-মা ও মুরুব্বিদের জন্যও দোয়া প্রার্থনা করেন। হাবিব বলেন, কোরআনের হাফেজদের আন্তরিক দোয়াই আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে সহায়তা করবে।

এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী, মাদ্রাসা শিক্ষার্থী এবং এলাকার মুসল্লিরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X