কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ এএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:০৩ এএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রার্থনা

প্রার্থনা অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের লোকেরা। ছবি : কালবেলা
প্রার্থনা অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের লোকেরা। ছবি : কালবেলা

দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তন যাতে নির্বিঘ্নে হয়, সেজন্য বিশেষ প্রার্থনা করেছে হিন্দু সম্প্রদায়ের মানুষ।

সোমবার (২২ ডিসেম্বর) নারায়ণগঞ্জ নগরীর নিতাইগঞ্জের বলদেব আখড়ায় নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সম্ভাব্য প্রার্থী মো. মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে এ প্রার্থনা অনুষ্ঠান হয়।

প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অভয় কুমার রায়, সদস্য সচিব কার্তিক ঘোষ। একাত্মতা প্রকাশ করেন নারায়ণগঞ্জ মহানগর জাগো হিন্দু পরিষদের সভাপতি চন্দন দে, সদস্য সচিব জনি ভৌমিক, যুগ্ম সাধারণ সম্পাদক অভি রায় প্রমুখ।

এ ছাড়া তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন যাতে নির্বিঘ্নে হয় সেজন্য মো. মাসুদুজ্জামানের উদ্যোগে নগরীর বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মসজিদের মুসল্লি, মাদ্রাসার এতিম শিশু ও আলেমসহ বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ এ দোয়ার আয়োজনে শামিল হন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাস

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

১০

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

১১

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

১২

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

১৩

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

১৪

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

১৫

জিয়াউল আহসানের রূপগঞ্জের বাড়িতে দুদকের অভিযান

১৬

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের সভা অনুষ্ঠিত

১৭

মায়ের কাছ থেকে যে ৮ বৈশিষ্ট্য পায় সন্তান

১৮

এনসিপির এক নেতা বহিষ্কার

১৯

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

২০
X