মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০২:৪০ এএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:০২ এএম
অনলাইন সংস্করণ

ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড উচ্ছেদে জোরালো পদক্ষেপের আশ্বাস ইশরাকের

রাজধানীর ৪১নং ওয়ার্ড বিএনপির এক অনুষ্ঠানে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি : কালবেলা
রাজধানীর ৪১নং ওয়ার্ড বিএনপির এক অনুষ্ঠানে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি : কালবেলা

ঢাকা-৬ আসনের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ধোলাইখাল এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ট্রাকস্ট্যান্ড এলাকাবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচিত হলে এ সমস্যা সমাধানে তিনি ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট সব জায়গায় গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর ৪১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন।

এ সময় তিনি বলেন, ধোলাইখাল একটি গুরুত্বপূর্ণ ও প্রশস্ত সড়ক হওয়া সত্ত্বেও বছরের পর বছর দুপাশ দখল করে ট্রাকস্ট্যান্ড বানিয়ে রাখা হয়েছে। আমাদের জরিপে দেখা গেছে, দিনের বেশিরভাগ সময়ে রাস্তার ৭০ থেকে ৮০ শতাংশ জায়গা দখল হয়ে থাকে। এর ফলে এই এলাকার রাস্তার অবস্থা ঢাকা শহরের অন্যতম করুণ অবস্থায় পরিণত হয়েছে।

ইশরাক হোসেন বলেন, মহান আল্লাহর অশেষ ইচ্ছা ও জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে ধোলাইখালসহ ঢাকা-৬ আসনের দীর্ঘদিনের সমস্যা সমাধানে তিনি জোরালো ও যথাযথ উদ্যোগ নেবেন। এ কাজে এলাকার মুরুব্বি, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের সঙ্গে নিয়ে কাজ করার কথাও জানান তিনি।

সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সন্ত্রাস আর রাজনীতি এক জিনিস নয়। বর্তমানে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে প্রাসঙ্গিকতা হারিয়েছে। তারা এখন সম্পূর্ণ সন্ত্রাসী কর্মকাণ্ডের ওপর নির্ভর করে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। তিনি দাবি করেন, গত বছরই জনগণ আওয়ামী লীগের রাজনীতি প্রত্যাখ্যান করেছে।

তিনি আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, বেকারত্ব ও মাদক সমস্যা প্রকট আকার ধারণ করেছে এবং সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এসব সমস্যা থেকে উত্তরণে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই জনগণ সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে পারে। তাই ১২ ফেব্রুয়ারি সবাই যেন অবাধ ও নিরাপদে ভোটকেন্দ্রে যেতে পারে সেজন্য সবার সহযোগিতা কামনা করছি। যাকে ইচ্ছা তাকে ভোট দিন, তবে ভোট প্রয়োগ অবশ্যই করুন।

তিনি বলেন, আমি আপনাদেরই সন্তান। জন্ম আমার এখানে, মৃত্যু এখানেই হোক— এই দোয়াই আমি আল্লাহর কাছে করি। আপনাদের ছেড়ে কোনোদিন এই এলাকা বা বাংলাদেশ ত্যাগ করব না।

তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে এলাকাবাসীর কাছে দোয়া চান।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১০

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১১

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১২

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৩

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৪

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৫

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৬

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৭

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৮

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৯

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

২০
X