কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

গণঅধিকার থেকে পদত্যাগের সিদ্ধান্ত রাশেদের, নির্বাচন করবেন ধানের শীষে

রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত
রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।

তিনি শিগগিরই গণঅধিকার থেকে পদত্যাগ করবেন বলে দলটির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা নিশ্চিত করেছেন। নির্বাচনী কৌশল হিসেবেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তারা।

গণঅধিকার পরিষদের একাধিক নেতা জানান, রাশেদ খাঁনকে ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনয়ন দিলেও সেখানে তিনি সুবিধাজনক অবস্থানে নেই। বিএনপিতে যোগ না দিলে এটা হাতছাড়া হওয়ারও আশঙ্কা আছে। তাই রাশেদ খাঁন ধানের শীষ প্রতীককেই বেছে নিচ্ছেন।

শিগগিরই বিএনপির সাথে যোগদান অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা আছে। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক কে হবেন, তা নিয়েও ইতোমধ্যে আলোচনা চলছে বলে জানান তারা।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, রাশেদ খাঁন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিচ্ছেন। তিনি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। আর গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক কে হবেন তা নির্বাহী পরিষদ এবং উচ্চতর পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X