চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক : ডা. তাহের

জামায়াতের পক্ষ থেকে শোক জানিয়ে খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করেন ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। ছবি : সংগৃহীত
জামায়াতের পক্ষ থেকে শোক জানিয়ে খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করেন ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশনেত্রী ও গণতন্ত্রের প্রতীক।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশান বিএনপির দলীয় কার্যালয়ে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ জানাতে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।

সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন হলেও তিনি ছিলেন পুরো বাংলাদেশের মানুষের নেত্রী। উন্নয়ন ও গণতন্ত্রের জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। স্বৈরাচার সরকারের নিকট মাথা নত না করে তিনি আপোষহীন নেত্রী হয়েছেন। জামায়াতের পক্ষ থেকে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবুল হাসানাত মো. আবদুল হালিম, এহসানুল মাহবুব জোবায়ের, জামায়াত নেতা ডা. খালেকুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ সময় ডা. তাহের জামায়াতের পক্ষ থেকে শোক জানিয়ে খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X