কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১২:১৭ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত

ঢাকা-৬ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগের কমিশনার।

শনিবার (০৩ জানুয়ারি) সেগুনবাগিচায় ঢাকা মহানগরীর আওতাধীন আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ধানের শীষ প্রতীক নিয়ে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমি এতে সন্তোষ প্রকাশ করছি। আমার শুনানি সৌহার্দপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, শুনানি শেষে বিভাগীয় কমিশনার প্রার্থীদের আচরণবিধি মেনে চলা, নির্ধারিত সময়ের আগে প্রচার-প্রচারণা না করা এবং যত্রতত্র পোস্টার-ব্যানার না লাগানোর বিষয়ে নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি ১২ ফেব্রুয়ারি ভোটের দিন সব ভোটারকে ভোটকেন্দ্রে উপস্থিত হতে উৎসাহিত করার আহ্বান জানানো হয়।

নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে ইশরাক হোসেন বলেন, বর্তমান নির্বাচনী পরিস্থিতি নিয়ে তিনি সন্তুষ্ট। অতীতে প্রশাসনের দলীয় আচরণ দেখলেও এবার সব প্রার্থীর প্রতি নিরপেক্ষতা লক্ষ্য করছেন। তার মতে এটি একটি ইতিবাচক পরিবর্তন। এ ধারা অব্যাহত থাকবে এবং দেশে গণতন্ত্র আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইশরাক আরও বলেন, একটি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X