কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

দেশকে আবারও পেছনে টেনে নেওয়ার চক্রান্ত চলছে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

বাংলাদেশকে আবারও পেছনের টেনে নিয়ে যাওয়ার অনেক চক্রান্ত চলছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি), বাংলাদেশের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে এক দোয়া মাহফিলে দলের মহাসচিব এই আহ্বান জানান।

তিনি বলেন, অনেক চক্রান্ত আছে, অনেক ষড়যন্ত্র আছে, বাংলাদেশকে আবার পেছনে টেনে নিয়ে যাওয়ার অনেক রকম চক্রান্ত আছে…. সেখান থেকে আমাদের উঠে দাঁড়াতে হবে। আপনারা যারা অর্থনৈতিক ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন সবাই মিলে আসুন- ১৯৭১ সালে যার জন্য যুদ্ধ করেছিলাম, ১৯৯০ সালে যার জন্য লড়াই করেছি, ২০২৪ সালে যার জন্য আমার ছেলেরা রক্ত দিয়েছে, আসুন আমরা সেই বাংলাদেশকে আবার সবাই মিলে গড়ে তুলি। তবে দেশের প্রতি, আমাদের নেত্রীর প্রতি সত্যিকার অর্থে শ্রদ্ধা জানানো হবে।

বিএনপি চেয়ারপারসনের ওপর ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন-নির্যাতন, মিথ্যা সাজানো মামলায় কারাবাসসহ নানা ঘটনা তুলে ধরে বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা কবি আল মাহমুদের কবিতা পাঠ করে শুনান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, সত্যিকার অর্থেই একটি জাতিকে তিনি (খালেদা জিয়া) জাগিয়ে তুলেছিলেন। একটি জাতিকে তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। আমরা আশা করি, তার এই চলে যাওয়া আমাদের নতুন করে অনুপ্রাণিত করবে। আমাদের শোককে শক্তিতে রূপান্তরিত করবে। আমরা সবাই ঐক্যের মাধ্যমে বাংলাদেশের এক নতুন ভবিষ্যৎ নির্মাণ করব।

গণতন্ত্রের প্রতি, দেশের উন্নয়নের প্রতি, জনগণের কল্যাণের প্রতি বেগম খালেদা জিয়ার একাগ্রতার কথাও তুলে ধরেন বিএনপি মহাসচিব।

আইসিসির সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে এই স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানসহ ব্যবসায়িক নেতারা বক্তব্য দেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

আলিফ হত্যা: সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

সিএসইতে এ বি সিদ্দিকের স্মরণসভা

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

১০

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাজ

১১

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

১২

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

১৩

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

১৪

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

১৫

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

১৬

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

১৭

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

১৮

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

১৯

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

২০
X