কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৫:৫৮ এএম
অনলাইন সংস্করণ

ইতিহাসের মহাকাব্যে খালেদা জিয়ার নাম স্মরণীয় হয়ে থাকবে : লায়ন ফারুক

স্মরণসভা ও দোয়া মাহফিলে কথা বলেন লায়ন মো. ফারুক রহমান। ছবি : কালবেলা
স্মরণসভা ও দোয়া মাহফিলে কথা বলেন লায়ন মো. ফারুক রহমান। ছবি : কালবেলা

ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা লায়ন মো. ফারুক রহমান বলেছেন, বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজীবন দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। গণতন্ত্র, মানুষের অধিকার এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আমৃত্যু তিনি ছিলেন আপসহীন। তাই ইতিহাসের মহাকাব্যে বেগম জিয়ার নাম স্মরণীয় হয়ে থাকবে।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ন্যাশনাল লেবার পার্টি আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লায়ন ফারুক রহমান বলেন, বেগম খালেদা জিয়া তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে দেশপ্রেমী ও গণতন্ত্রকামী মানুষের প্রেরণা হয়ে থাকবেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহতাআলা তাকে যেন জান্নাতবাসী করেন।

ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য রাখেন ১২ দলীয় জোটভুক্ত কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের (পিএনপি) চেয়ারম্যান ফিরোজ মুহাম্মদ লিটন, জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, ন্যাশনাল লেবার পার্টির ঢাকা মহানগরীর সভাপতি মাইদুল ইসলাম আসাদ প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির কেন্দ্রীয় অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক মো. জুয়েল রানা, কেন্দ্রীয় সদস্য মো. রবিউল ইসলাম, মো. মনিরুল ইসলাম খোকন, মো. আখতারুজ্জামান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: শফিকুল আলম

সব শঙ্কা উধাও, পুরোপুরি ফিট মেসি

১০

বৃদ্ধা মাকে নির্যাতন করায় ২ ছেলে গ্রেপ্তার

১১

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত, কনস্টেবল গ্রেপ্তার

১২

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথে নতুন বাজেট : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

১৩

আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন 

১৪

বিদ্যুৎ শ্রমিক নেতাদের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৫

ক্রিকেটার নাঈম হাসানের মানসিক অবস্থার অবনতি

১৬

‘নারী এমপিদের পোশাক নিয়ে মনিরুলের বক্তব্য বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ’

১৭

বান্ধবীর অনুরোধে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন তাওহিদুল

১৮

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল

১৯

শিল্পকলা থেকে অভিনেত্রী নীল হুরেরজাহানের আইফোন চুরি

২০
X