কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

‘হাসিনার কালো আইন বাতিল করুন, না হয় নিবন্ধন দিন’

প্রতিবাদ সমাবেশ। ছবি : কালবেলা
প্রতিবাদ সমাবেশ। ছবি : কালবেলা

১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেছেন, ‘আমরা দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী শেখ হাসিনার জুলুম-নির্যাতন সহ্য করেছি, রাজপথে অধিকার আদায়ের সংগ্রাম করেছি। এখনো যদি স্বৈরাচারী হাসিনার রেখে যাওয়া কালাকানুন দেখিয়ে নিবন্ধন না দেওয়া হয়, তাহলে সেটা হবে ফ্যাসিবাদকে লালন করার শামিল।’

সোমবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক জোট আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন লায়ন ফারুক। নিবন্ধনের দাবিতে এই কর্মসূচি পালিত হয়।

নির্বাচন কমিশনের (ইসি) উদ্দেশে লায়ন ফারুক বলেন, ‘স্বৈরাচারী হাসিনার রেখে যাওয়া কালো আইন বাতিল করুন, না হয় আমাদের নিবন্ধন দিন।’

লায়ন ফারুক বলেন, ‘আমরা যারা নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে কাগজপত্র জমা দিয়েছি, আমাদের নিবন্ধন দিন। আমার দল ন্যাশনাল লেবার পার্টির ২২টি জেলা কমিটি, ১০০টি থানা-উপজেলা কমিটি, দলীয় গঠনতন্ত্র, ইশতেহার, বিধিমালা, কেন্দ্রীয় কমিটির তালিকাসহ যাবতীয় পেপার্স জমা দিয়েছি। কেন আমাদের নিবন্ধন দেওয়া হবে না? ইসিকে বলব, স্বৈরাচারী শেখ হাসিনার রেখে যাওয়া কালো আইন বাতিল করুন, না হয় আমাদের নিবন্ধন দিন।’

বাংলাদেশ রিপাবলিক পার্টির সভাপতি আসাদুজ্জামান ফরাজী বলেন, ‘নির্বাচন কমিশন যদি আমাদের নিবন্ধন না দেয়, তাহলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে নিবন্ধন আদায় করব।’

সভাপতির বক্তব্যে জাতীয় গণতান্ত্রিক জোটের প্রধান আব্দুল মালেক ফরাজি বলেন, ‘আমরা অনিবন্ধিত সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে জোর দাবি জানাব।’

প্রতিবাদ সমাবেশে ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলামসহ জাতীয় গণতান্ত্রিক জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা/নূর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১০

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১১

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১২

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৪

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৫

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৬

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১৭

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১৯

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

২০
X