কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫২ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

রাজধানীর যাত্রাবাড়ীতে মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা
রাজধানীর যাত্রাবাড়ীতে মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানী ঢাকার দুই প্রবেশমুখে সমাবেশ করবে বিএনপি। একটি হবে উত্তরার আবদুল্লাহপুর পলওয়ে মার্কেটসংলগ্ন মাঠে, অন্যটি হবে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে।

উত্তরার সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। আর যাত্রাবাড়ীর সমাবেশ হচ্ছে মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে। বিকেল ৩টায় সমাবেশ দুটি শুরু হওয়ার কথা। কিন্তু এর আগেই দুই স্থানে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন।

জুমা নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দুই সমাবেশস্থলে আসা শুরু করেন তারা। সরকারের পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তিসহ চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি সম্বলিত নানা ব্যানার-পোস্টার-প্লাকার্ড হাতে নিয়ে মিছিলসহকারে সমাবেশস্থলে সমবেত হচ্ছেন তারা।

উত্তরার সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি থাকবেন। যাত্রাবাড়ীর সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রধান অতিথি ও ড. আবদুল মঈন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিক সমমনা বিভিন্ন দল ও জোট ঢাকায় পৃথক পৃথক সমাবেশ করছে। এর মধ্যে ১২ দলীয় জোট বিকেল ৪টায় রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকসংলগ্ন এলাকায়, জাতীয়তাবাদী সমমনা জোট বিকেল ৩টায় পুরানা পল্টনের আলরাজী কমপ্লেক্সের সামনে।

একই সময়ে এলডিপি কারওয়ান বাজার এফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে, গণঅধিকার পরিষদ (নুরুল হক) উত্তর বাড্ডা ওভার ব্রিজসংলগ্ন এলাকায় সমাবেশ শেষে রামপুরা অভিমুখে পদযাত্রা করবে এবং গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া) বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১০

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১১

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১২

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৩

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৪

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১৫

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৬

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৭

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৮

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৯

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

২০
X