কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

৩০০ আসনে জোটবদ্ধ নির্বাচনের ঘোষণা স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের

৩০০ আসনে জোটবদ্ধ নির্বাচনের ঘোষণা স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৩০০ আসনে স্বতন্ত্র প্রার্থীরা জোটবদ্ধভাবে ভোট করবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর তেজকুনিপাড়ায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম এই ঘোষণা দেন।

স্বতন্ত্রের সরকার গঠনের লক্ষ্যে এই মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আব্দুর রহিম বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে এখন স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা ৪৭৩ জন। এর পাশাপাশি বিভিন্ন ছোট ছোট দল থেকে আরও অন্তত ১০০ জন প্রার্থী রয়েছেন। সব মিলিয়ে ৩০০ আসনের জন্য আমাদের সংগঠন থেকে চূড়ান্তভাবে ৩০০ প্রার্থীকে সমর্থন দিয়ে জোটবদ্ধভাবে নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে ভোটাধিকার প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক সংস্কার, দুর্নীতির নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিতকরণ, অর্থপাচার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণসহ ৯ দফা দাবি তুলে ধরা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ডা. গোলাম কবির, মো. জয়নুল আবেদীন, খাইরুজ্জামান শিপন, আকবর হোসেন ফাইটন, সিউলি আক্তার, জেসমিন আক্তার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

১০

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১১

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১২

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৩

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৪

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৫

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৬

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৭

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৯

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

২০
X