কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১১:০৭ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে জয় পেলে বিশ্বস্ততার সঙ্গে কাজ করব : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

আসন্ন সংসদ নির্বাচনে জয় পেলে জামায়াতে ইসলামী বিশ্বস্ততার সঙ্গে মানুষের জন্য কাজ করবে বলেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ‘পলিসি সামিট–২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্যকালে এই তথ্য জানান তিনি।

তিনি বলেছেন, আমরা যদি সুযোগ পাই বিশ্বস্ততার সঙ্গে মানুষের জন্য কাজ করব। নারীরা দেশের মোট আয়ে অংশগ্রহণ করছে, নারীদের জন্য নিরাপদ কর্মসংস্থান সৃষ্টি করব। আমাদের একটি সম্ভাবনাময় তরুণ প্রজন্ম রয়েছে, তারা দেশের সম্ভাবনার জন্য কাজ করছে। আমার দলও তাদের জন্য করবে।

জামায়াত আমির আরও বলেন, সারা বিশ্বের মানুষ জানে ২০২৪ সালে আমরা নিজেদের মুক্ত করেছি। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে ২৪ সালের আগস্টে। এসময় ৩০ হাজার মানুষ আহত হয়েছেন। অনেকে নিহত হয়েছেন। অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ, তারা চেষ্টা করেছে দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে।

তিনি বলেন, এটা নতুন বাংলাদেশ। বাংলাদেশ বিশ্বে নতুন যাত্রা শুরু করেছে। অর্থীনীতিতেও সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ পার্টনার হয়ে কাজ করবে বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে। আমাদের দলও সবার সঙ্গে একাত্ম হয়ে কাজ করবে।

তিনি বলেন, গত ১৭ বছরে দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। দুর্নীতি বিরোধী, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা এবং সংস্কারের পক্ষে অবস্থানের শর্তে যে কোনো রাজনৈতিক দলকে আগামীর অগ্রযাত্রায় সঙ্গী করবে জামায়াত।

একটি উন্নত বাংলাদেশের জন্য দেশের সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধ এবং সহযোগী হওয়ার আহ্বান জানান ডা. শফিক।

অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, ব্যবসায়ী ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১০

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১১

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১২

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৩

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৪

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৫

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৬

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৭

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১৮

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১৯

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

২০
X