কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

তাদের প্রটোকল বিএনপির চাইতে ৩ গুণ করে দিন : তারেক রহমান

মৌলভীবাজার জেলার আইনপুর এলাকায় নির্বাচনী পথসভায় কথা বলেন তারেক রহমান। ছবি : সংগৃহীত
মৌলভীবাজার জেলার আইনপুর এলাকায় নির্বাচনী পথসভায় কথা বলেন তারেক রহমান। ছবি : সংগৃহীত

কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশে ‘তাদের’ নিরাপত্তা বা প্রটোকল তিন গুণ বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। নির্বাচনী পথসভায় দেওয়া তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলার আইনপুর এলাকায় এক নির্বাচনী পথসভায় এ মন্তব্য করেন তারেক রহমান।

বক্তব্যে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস এবং সরকারের উপদেষ্টাদের উদ্দেশে বিএনপির পক্ষ থেকে এবং লাখো জনতার পক্ষ থেকে তিনি অনুরোধ জানাচ্ছেন- তাদের প্রটোকল প্রয়োজন হলে তিন গুণ বাড়িয়ে দেওয়া হোক। তার ভাষায়, তারা মানুষকে বিভ্রান্ত করছে এবং মানুষ বিষয়টি বুঝতে পেরেছে।

তিনি আরও বলেন, মানুষ তাদের ওপর ক্ষুব্ধ হচ্ছে। আমরা চাই না, মানুষ ক্ষিপ্ত হয়ে তাদের কোনো ক্ষতি করুক। সে জন্য সরকারের কাছে অনুরোধ থাকবে- বিএনপিকে যে পরিমাণ নিরাপত্তা দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে তার তিন গুণ করে দেওয়া হোক।

নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, দেশকে যদি বাঁচাতে হয়, তবে ইনশাআল্লাহ আগামী মাসের ১২ তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে আমাদের জয়ী হতে হবে।

তিনি আরও বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে হলে ধানের শীষেই সিল মারতে হবে।

দেশ পুনর্গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে মানুষ মতপ্রকাশের স্বাধীনতা ভোগ করেছে এবং সরকারের সমালোচনা করতেও ভয় পায়নি।

বক্তব্যের শেষদিকে তিনি দেশের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X