কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ

সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি যে আহ্বান ইসলামী আন্দোলন আমিরের

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি : সংগৃহীত
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নির্বিঘ্ন করতে সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে এ আহ্বান জানান তিনি।

মুফতি রেজাউল করীম বলেন, লক্ষ্য নিয়ে অস্পষ্টতা থাকলে পথচলা যায় না। নির্বাচন, সরকার গঠন ও রাষ্ট্র পরিচালনায় কোন নীতি অনুসৃত হবে—সে বিষয়ে পরিষ্কার কোনো ধারণা ও অবস্থান নিতে ব্যর্থতার কারণেই বৃহত্তর রাজনৈতিক সমঝোতা শেষ পর্যন্ত কাজ করে নাই। বিশেষত সমঝোতার একটি বৃহৎ দলের নীতি-অস্পষ্টতা জটিলতা আরও বৃদ্ধি করেছে।

চরমোনাই পীর বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম অনুসরণে কোন দ্বিধা করে না; বরং গর্বের সাথে উচ্চকণ্ঠে ইসলামের নীতি বাস্তবায়নের ঘোষণা দেয়। ত্রয়োদশ জাতীয় নির্বাচনেও আমরা উচ্চকণ্ঠে ইসলামের নীতি বাস্তবায়নের জন্য জনতার দুয়ারে দুয়ারে দাওয়াত নিয়ে যাব। সেই লক্ষ্যেই সবাইকে কাজ করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘকাল ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি রাষ্ট্র পরিচালনার জনতার মতামত প্রয়োগের একটা সুযোগ তৈরি হবে। সেই সুযোগকে নির্বিঘ্নে কাজ লাগাতে সরকার ও রাজনৈতিক দলগুলোকে যৌথভাবে কাজ করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাওলানা সিদ্দিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X