কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১০:১৯ এএম
অনলাইন সংস্করণ
ঢাকা-১০ আসন

শহীদ পরিবারদের নিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন জামায়াত প্রার্থী 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকার। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকার। ছবি : সংগৃহীত

জুলাই বিপ্লবের শহীদ পরিবার ও আহতদের সম্মাননা এবং বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে ঢাকা-১০ আসনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকার।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ধানমন্ডির একটি অভিজাত হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা-১০ আসনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকার।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকার বলেন, আমরা আজ যে মুক্ত বাতাসে কথা বলছি এবং নির্বাচনী প্রচারণা শুরু করছি, তার মূলে রয়েছে জুলাই-আগস্টের ছাত্র-জনতার মহিমান্বিত বিপ্লব। এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের ঋণ শোধ করার ক্ষমতা আমাদের নেই। তবে তাদের স্বপ্নের একটি বৈষম্যহীন ও ইনসাফ কায়েমের বাংলাদেশ গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, ঢাকা-১০ আসনের প্রতিটি ঘরে আমরা ইসলামের শান্তির বার্তা এবং উন্নয়নের রূপরেখা নিয়ে পৌঁছাতে চাই। জনগণের ভোটে নির্বাচিত হলে এই এলাকাকে একটি আধুনিক, নিরাপদ ও চাঁদাবাজমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলব।

ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসন পরিচালক অধ্যাপক নুর নবী মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিউমার্কেট থানা আমির মাওলানা মহিব্বুল হক ফরিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য শেখ শরীফ উদ্দীন আহমেদ।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ওলামা প্রতিনিধি, নারী প্রতিনিধি এবং ঢাকা-১০ আসনের 'ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট'-এর স্থানীয় নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে জুলাই বিপ্লবে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

প্রচার কার্যক্রম শুরুর এই অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতি সাধারণ ভোটারদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। দোয়া মাহফিল শেষে নেতাকর্মীরা নির্বাচনী এলাকায় লিফলেট বিতরণ এবং গণসংযোগ শুরু করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

কাউসার মাহমুদের কবিতা : এই সন্ধ্যা তোমার আমার ধূলোয়

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

রূপপুর থেকে কবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে, জানালেন মন্ত্রী

বিজিএমইএ’র নতুন প্রস্তাব ঘিরে বিতর্ক / ভোটাধিকার হারানোর শঙ্কায় বন্ধ ও রুগ্ণ কারখানার মালিকরা

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

কনোলির বীরত্বে বাংলাওয়াশের লজ্জা এড়াল অস্ট্রেলিয়া

বাজেট প্রতিক্রিয়া  / ভঙ্গুর অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার প্রাথমিক ‘রিকভারি রোডম্যাপ’

বেনজীরকে নিয়ে ইন্টারপোলের রেড নোটিশে কী ছিল?

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

১০

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

১১

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

১২

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

১৪

উপজেলার পর এবার পৌরসভা হচ্ছে মোকামতলা

১৫

সংসদে হিজাব-নিকাবধারী নারীদের নিয়ে মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

১৬

এবার সীমান্তে শতাধিক মানুষ এনেছে বিএসএফ, প্রস্তুত বিজিবি ও গ্রামবাসী

১৭

ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে : প্রধানমন্ত্রী

১৮

ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে: গাজীপুর জেলা প্রশাসক

১৯

সংসদে মনিরুল হক চৌধুরী / নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ

২০
X