কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া দেশের পুনর্নির্মাণ সম্ভব নয় : তারেক রহমান

ভাষানটেকে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
ভাষানটেকে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই জনগণ তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচন করতে পারে এবং এলাকাভিত্তিক সমস্যার সমাধানও সম্ভব হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ভাষানটেকে ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, গত ১৫ বছরের দুঃশাসনে দেশ অনেক পিছিয়ে গেছে। এই অবস্থা থেকে উত্তরণে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হবে। আর সে জন্য গণতন্ত্রের কোনো বিকল্প নেই। জনগণ যদি স্বাধীনভাবে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, তাহলেই তারা এলাকার সমস্যা নিয়ে নির্বাচিত প্রতিনিধির কাছে যেতে পারবে।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে দুঃশাসনের কারণে মানুষ এখন বড় পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। দেশের উন্নয়ন ও স্থানীয় সমস্যা সমাধানের জন্য গণতন্ত্রের যাত্রা শুরু করা জরুরি। মানুষের স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।

বিএনপি চেয়ারম্যান বলেন, শুধু জাতীয় নির্বাচন নয়; পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ সব স্তরে জনপ্রতিনিধি নির্বাচন নিশ্চিত করতে হবে। এতে সর্বস্তরে জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে। জনপ্রতিনিধিদের অবশ্যই জনগণের সমস্যা সম্পর্কে সচেতন থাকতে হবে।

এ সময় তিনি জনসভা মঞ্চে স্থানীয় কয়েকজনকে ডেকে ভাষানটেক এলাকার বিভিন্ন মৌলিক সমস্যার কথা শোনেন।

নির্বাচনী এই প্রচারণায় বিএনপি চেয়ারম্যানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, দলের উপদেষ্টা আব্দুস সালাম, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা/আইএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X