কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮ এএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৯ এএম
অনলাইন সংস্করণ

নারী ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নারী ইস্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, পরিকল্পিতভাবে দলের অবস্থান ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির এ অভিযোগ করেন।

পোস্টে তিনি লেখেন, ‘আমাদের অবস্থান ভুলভাবে উপস্থাপন করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ও বিভ্রান্তিকর কনটেন্ট প্রচারিত হচ্ছে। আমাদের মূল্যবোধ স্পষ্ট করার জন্য এবং নীতিমালা সম্পর্কে আলোচনা পুনরায় সঠিক জায়গায় ফিরিয়ে আনতেই আমি এটি শেয়ার করছি।’

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতের ইশতেহার শুরু থেকেই নারীদের বিষয়ে স্পষ্ট। শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশাসন, উদ্যোক্তা ও জনসেবায় নারীদের সক্রিয় ও সম্মানজনক ভূমিকা নিশ্চিত করতে দলটি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, ‘আমরা মেয়েদের জন্য নিরবচ্ছিন্ন শিক্ষা, নিরাপদ ক্যাম্পাস, হয়রানির বিরুদ্ধে শূন্য সহনশীলতা, প্রতিটি জেলায় নারীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা, সমান বেতন, নিরাপদ কর্মপরিবেশ, শিশু যত্ন সহায়তা এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের জন্য দক্ষতা উন্নয়নকে গুরুত্ব দিই।’

জামায়াত আমির আরও বলেন, রাজনীতি ও স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর নেতৃত্ব, গ্রামীণ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, শক্তিশালী আইনি সুরক্ষা এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার পক্ষে জামায়াত অবস্থান নিয়েছে। এসব নীতি নতুন নয় বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ‘আমি কয়েক মাস আগেই প্রকাশ্যে এসব নীতির কথা বলেছি এবং গত ২০ জানুয়ারি অনুষ্ঠিত পলিসি সামিটে আবারও তা পুনর্ব্যক্ত করেছি। এগুলো কোনো গুজব বা অনলাইন চাপের প্রতিক্রিয়া নয়, বরং দীর্ঘদিনের ধারাবাহিক অবস্থানের প্রতিফলন।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমার নীতি, ইশতেহার ও রাজনৈতিক রেকর্ড দিয়েই আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়। আগামী ৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আমার ইশতেহার প্রকাশ করা হবে, যেখানে নারীদের বিষয়ে আমাদের সব প্রতিশ্রুতি বিস্তারিতভাবে তুলে ধরা হবে।’

তিনি আরও বলেন, ‘নারীর প্রতি সম্মান দেখানোই একটি অগ্রসর বাংলাদেশের পরিচয়। সেই ভবিষ্যৎ গড়তেই জামায়াত কাজ করছে।’

এর আগে শনিবার (৩১ জানুয়ারি) রাতে জামায়াত আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়। পরে ওই পোস্টটি সরিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, সাইবার হামলার মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশ করা হয়েছে এবং জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১০

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৩

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১৪

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১৫

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

১৬

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

১৭

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

১৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

১৯

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

২০
X