কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ভোটে থাকছেন মোবাশ্বের আলম, তবে ঝুলে রইল নির্বাচনী ফলাফল 

মোবাশ্বের আলম ভূঁইয়া । ছবি : সংগৃহীত
মোবাশ্বের আলম ভূঁইয়া । ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে তার নির্বাচনী ফলাফল আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রকাশ করা যাবে না। আপিল বিভাগে লিভ টু আপিল মঞ্জুর হওয়ায় এমন নির্দেশনা এসেছে।

রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ঋণখেলাপির অভিযোগে মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়। ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। রিটের শুনানি শেষে গত ২৫ জানুয়ারি হাইকোর্ট মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন। একই সঙ্গে তাকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে তিনি ওই প্রতীক বরাদ্দ পান।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে কুমিল্লা–১০ আসনের আরেক প্রার্থী হাসান আহমেদ আপিল বিভাগে লিভ টু আপিল করেন। রোববার সেই লিভ টু আপিল মঞ্জুর করা হয়।

মোবাশ্বের আলম ভূঁইয়ার আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করেছেন, অর্থাৎ আপিল শুনানির অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে কুমিল্লা-১০ আসনের নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এবং মোবাশ্বের আলম ভূঁইয়া নির্বাচনে অংশ নিতে পারবেন।

তবে তিনি জানান, আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মোবাশ্বের আলম ভূঁইয়ার নির্বাচনী ফলাফল স্থগিত থাকবে। আপিলের রায়ের ওপরই নির্ভর করবে তার নির্বাচনের চূড়ান্ত বৈধতা।

সংশ্লিষ্টরা জানান, এই সিদ্ধান্তের ফলে কুমিল্লা-১০ আসনের ভোটগ্রহণে কোনো বাধা থাকছে না। তবে ফলাফল ঘোষণার ক্ষেত্রে আদালতের পরবর্তী নির্দেশনার অপেক্ষা করতে হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১০

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৩

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১৪

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১৫

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

১৬

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

১৭

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

১৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

১৯

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

২০
X