শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ধানের শীষে ভোট দিলে আ.লীগও সমান সুবিধা পাবে : ফখরুল

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

নোয়াখালী-৫ আসনের বিএনপি প্রার্থী মো. ফখরুল ইসলাম বলেছেন, ধানের শীষে ভোট দিলে নিরপরাধ আওয়ামী লীগ কর্মীরাও সমান সুযোগ-সুবিধা পাবেন। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে এ আসনের সদর অংশের নেয়াজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে নারীদের এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

মো. ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ আমাদের বিরোধী হলেও তাদের সবাইতো অপরাধ করেনি। যারা কোনো অন্যায়ে জড়িত ছিলেন না তারা বিএনপির বিনামূল্যের ফ্যামিলি-কৃষক কার্ড, চাকরিসহ সকল সুযোগ-সুবিধা পাবেন।

নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, তারেক রহমানের ঘোষণা মতে নারীদের ফ্যামিলি কার্ড ও পুরুষের জন্য কৃষি কার্ড বিনামূল্যে দেওয়া হবে। এটা পেতে কেউ টাকা চাইলে ফেসবুকে লাইভ করে সবাইকে জানিয়ে দিবেন।

ফখরুল ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় আসলে কাউকে টাকা দিয়ে চাকরি নিতে হবে না। রাস্তাঘাট, পুল ও কালভার্টসহ এলাকার ব্যাপক উন্নয়ন হবে। অন্যায় করে কেউ পার পাবে না। যারা সন্ত্রাস-চাঁদাবাজি করে তাদের জায়গা হবে জেলখানা।

জামায়াত সম্পর্কে তিনি বলেন, যারা পরকালের কথা বলে ভোট প্রার্থনা করে তারা মানুষের উন্নয়ন আর নিরাপত্তা নিশ্চিতের কোনো কথা বলেন না। বেহেশতের টিকেট দেওয়ার ইজারা কাউকে দেওয়া হয়নি। যার যার নিজের আমলই তার বেহেশত নির্ধারণ করবে।

অনুষ্ঠানে নেয়াজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন বাবুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফোরকান এ আলম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মাহমুদুর রহমান হেলেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাসান ফিরোজ সৌখিন, সদর বিএনপির সাবেক সহসভাপতি আবু ইউসুফ স্বপন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সমপাদক আবদুল মতিন প্রমুখ।

কালবেলা/আইএইচ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১০

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১১

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১২

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৩

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৪

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৫

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৬

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৭

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৮

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৯

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

২০
X