কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

গণআকাঙ্ক্ষার জাতীয়তাবাদী শক্তির সরকার গঠনে জনগণ ঐক্যবদ্ধ : পিএনপি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গণআকাঙ্ক্ষার জাতীয়তাবাদী শক্তির সরকার গঠনের জন্য দেশের মানুষ ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও প্রগতিশীল জাতীয়তাবাদী দল-পিএনপির চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণাকালে তিনি এ মন্তব্য করেন।

মোহাম্মদ লিটন বেলা ১১টার দিকে খিলগাঁও আমানুল্লাহ মার্কেট এলাকায় ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের পক্ষে নির্বাচনী প্রচারণার লিফলেট বিতরণ করেন। এ ছাড়া দুপুর ১২টার দিকে শাহজাহানপুর বাজার, টিএন্ডটি কলোনী বাজার এলাকায় ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে প্রচারণা চালান।

এরপর সায়েদাবাদ-যাত্রাবাড়ী এলাকায় ঢাকা-৫ আসনের বিএনপির প্রার্থী নবী উল্লাহ নবীর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন ১২ দলীয় জোটের অন্যতম এই শীর্ষ নেতা।

এ সময় ফিরোজ মোহাম্মদ লিটন বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার অসমাপ্ত কাজ তথা গণআকাঙ্ক্ষার জাতীয়তাবাদী শক্তির সরকার গঠনের জন্য আমরা ঐক্যবদ্ধ। তিনি দেশকে আগামীতে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিনির্মাণের জন্য আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য দেশপ্রেমিক নাগরিক ও ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

ধানের শীষের প্রচারণাকালে আরও উপস্থিত ছিলেন- পিএনপির যুগ্ম মহাসচিব টিএম কামরুল হাসান হৃদয়, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কেন্দ্রীয় নেতা মো. দুলাল হোসেন প্রমুখ।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় অনেক এগিয়ে উগান্ডা

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১০

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৪

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৫

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৬

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৭

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৮

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৯

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

২০
X