কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪১ এএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৬ এএম
অনলাইন সংস্করণ

‘বাংলাদেশ গ্রীন পার্টি’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

(বাঁ থেকে) রিদওয়ান হাসান, সালাহউদ্দীন জাহাঙ্গীর ও এহসান সিরাজ। ছবি : সংগৃহীত
(বাঁ থেকে) রিদওয়ান হাসান, সালাহউদ্দীন জাহাঙ্গীর ও এহসান সিরাজ। ছবি : সংগৃহীত

একটি ন্যায়ভিত্তিক ও পরিবেশবান্ধব রাজনৈতিক ধারার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করল নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ গ্রীন পার্টি’। সোমবার রাজধানীর একটি মিলনায়তনে ‘বিসমিল্লাহ’ শীর্ষক এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দলটির নাম ও স্লোগান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

দলের আহ্বায়ক রিদওয়ান হাসান সংগঠনের নাম এবং মূল স্লোগান- ‘ইনসাফ ও প্রকৃতির পাহারাদার’ উন্মোচন করেন। তিনি জানান, এটি কেবল কোনো আকস্মিক রাজনৈতিক ঘোষণা নয়, বরং দেশের বর্তমান প্রেক্ষাপটে ইনসাফ কায়েম এবং পরিবেশ রক্ষায় একটি সচেতন রাজনৈতিক উদ্যোগ।

রিদওয়ান হাসান এর আগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) সঙ্গে যুক্ত ছিলেন।

দলের সদস্য সচিব সালাহউদ্দীন জাহাঙ্গীর অনুষ্ঠানে ভবিষ্যৎ কর্মসূচির রূপরেখা তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশ গ্রীন পার্টি মূলত বাংলাদেশের কওমি মাদ্রাসা থেকে উঠে আসা একদল তরুণের রাজনৈতিক প্রয়াস। যারা মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জুলাইয়ে অর্জিত বৈষম্যহীন ও আধুনিক রাষ্ট্র বিনির্মাণের চেতনায় বিশ্বাসী। রাজনীতিকে সাধারণ মানুষের কাছাকাছি নিয়ে যেতে মূল সংগঠন কাঠামো হবে থানা কমিটি। দলটির সদস্য হতে আগ্রহীদের জন্য থানা কমিটির সদস্য হওয়ার গুগল ফরম উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে আরও জানানো হয়, দলের আহ্বায়ক যাত্রাবাড়ী থানা কমিটির সদস্য হিসেবে এবং সদস্য সচিব ধামরাই থানা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে তারা কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠনের দায়িত্ব গ্রহণ করেছেন। দলটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন এহসান সিরাজ।

আয়োজকরা জানিয়েছেন, এই যাত্রা কোনো প্রদর্শনীর রাজনীতি নয়; ধাপে ধাপে সংগঠন গড়ে তোলার একটি সচেতন উদ্যোগ। কেবলই মিছিল-মিটিং বা রাজনৈতিক শোডাউন গ্রীন পার্টির মূল লক্ষ্য নয়। আগামীর তরুণদের প্রযুক্তিনির্ভর বাংলাদেশ উপহার দেওয়া এবং কর্মমুখর করাও হবে দলটির অন্যতম লক্ষ্য।

বাংলাদেশ গ্রীন পার্টির পক্ষ থেকে জানানো হয়, শিগগিরই দলটির পরবর্তী কর্মসূচি ও সাংগঠনিক আপডেট প্রকাশ করা হবে।

কালবেলা/আরএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X