কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের পরিবেশ সৃষ্টি করেছে একমাত্র বিএনপি : মোস্তফা জামান

রাজধানীর তুরাগের কামারপাড়া হাইস্কুল এন্ড কলেজ মাঠে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জামান | ছবি : কালবেলা
রাজধানীর তুরাগের কামারপাড়া হাইস্কুল এন্ড কলেজ মাঠে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জামান | ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, দীর্ঘ ১৭ বছর লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে আজ দেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। এটি একমাত্র বিএনপি ও তারেক রহমানের অবদান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তুরাগের কামারপাড়া হাইস্কুল এন্ড কলেজ মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোস্তফা জামান বলেন, আপনারা হুমকি-ধমকি দেখে ভয় পাবেন না। কোনো জায়গায় কোনো সমস্যা হলে সরাসরি আমাকে জানাবেন। আমি সেখানে গিয়ে থাকব। অনেকেই এই নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে ভোট চুরির পরিকল্পনা করছে একটি গুপ্ত দল। ভেদাভেদ ভুলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে। তারা যেন অতিরিক্ত ব্যালট পেপার ও সিল নিয়ে ভোটকেন্দ্রে যেতে না পারেন। জামায়াত শিবিরের ভোট চুরির পরিকল্পনা যে কোনোভাবে রুখে দিতে হবে। আগামী নির্বাচনের উদ্দেশ্য হলো গণতন্ত্র, স্বাধীনতা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা।

সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনের মনোনীত প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. কফিল উদ্দিন, আকতার হোসেন, মো. আফাজ উদ্দিন, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক মো. আমান উল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক চাঁন মিয়া বেপারি, জহির উদ্দিন, আবু তাহের খান প্রমুখ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

পিকআপ নিয়ে গরু চুরি করে বেড়াতেন তারা

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১০

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১১

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১২

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

১৩

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

১৪

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

১৫

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

১৬

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

১৭

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

১৮

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

১৯

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

২০
X