কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

মারাত্মকভাবে ভোট কারচুপির শঙ্কা দেখছি : মির্জা আব্বাস

মির্জা আব্বাস। ছবি : সংগৃহীত
মির্জা আব্বাস। ছবি : সংগৃহীত

ভোট কারচুপির শঙ্কার কথা জানিয়ে ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ‘ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে একটি পক্ষ। ফলাফল ঘুরিয়ে দিতে পারে প্রশাসনে থাকা জামায়াতের লোকেরা। যদি না পারে তাহলে নির্বাচন বানচাল করবে। আমি মারাত্মকভাবে ভোট কারচুপির শঙ্কা দেখছি।’

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মোতালেব প্লাজায় এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হুঁশিয়ার করে মির্জা আব্বাস বলেন, ‘একটি দল ৭১ মেনে নিতে পারেনি। তারা সকাল-বিকেল বিএনপিকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করছে। কিছু দল ক্ষমতায় যাওয়ার লোভে বিদেশিদের সঙ্গে চুক্তি করেছে। বিএনপি হলো একটি জাতীয়তাবাদী দল। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। এইটা তারা মানতে পারছে না।’

তিনি বলেন,‘এ দেশের মানুষের সঙ্গে প্রতারণা করবেন না। মিথ্যা আর ষড়যন্ত্র করে লাভ নেই। আমরা তা মেনে নেব না। ভোটের ফলাফল নিয়েই আমরা ঘরে ফিরব।’

বিএনপির এ সিনিয়র নেতা বলেন, ‘ড. ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে জামায়াত ও তাদের বাচ্চারা এনসিপি। এ কথা ইউনূস সাহেব নিজ মুখে স্বীকার করেছেন। আর তাই ক্ষমতায় বসে নির্বাচন করছে জামায়াত আর এনসিপি।’

বিরোধী পক্ষের প্রতি অভিযোগ জানিয়ে তিনি বলেন, ‘ওরা চাচ্ছে, আমি কোথাও একটা গন্ডগোল করি। কিন্তু আমি তা করব না। নির্বাচনের আগে আমি কোনো গন্ডগোল করতে চাই না। যদি প্রয়োজন পড়ে নির্বাচনে পরে করব।’

এসময় ভোটকেন্দ্র পাহারা দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা আব্বাস।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

১০

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

১১

সমালোচনার মুখে এবার কড়া জবাব দিলেন মেসির স্ত্রী

১২

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপস চলবে না: ককরোচ পার্টি

১৩

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

১৪

পাটের বাজার চড়া, কৃষকের মুখে হাসি

১৫

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

১৬

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

১৭

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

১৮

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

১৯

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

২০
X