কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০১ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘিরে সংঘর্ষ, খেলাফত মজলিসের উদ্বেগ

খেলাফত মজলিস
খেলাফত মজলিসের লোগো | গ্রাফিক্স : কালবেলা

রাজধানীতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের কর্মসূচি ঘিরে সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে খেলাফত মজলিস।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।

বিবৃতিতে দাবি করা হয়, ‘জাতিসংঘের অধীন শহীদ শরিফ ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে আজ শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশকে লাঠিচার্জ,কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে দেখা গেছে। এতে সংগঠনটির নেতৃবৃন্দসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।’

বিবৃতিতে মজলিস আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘জুলাইযোদ্ধা শহীদ ওসমান হাদীর হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে অনেক সময় পার করে ফেলেছে। শহীদ ওসমান হাদির পরিবার ও মামলার বাদী পক্ষ সরকারের পদক্ষেপে সন্তুষ্ট নয়। এমতাবস্থায় প্রধান উপদেষ্টাকে বিষয়টি শান্তিপূর্ণ সমাধানে উদ্যোগ নিতে হবে।’

‘আমরা আজকে তাদের অবস্থান কর্মসূচিতে পুলিশী হামলার নিন্দা জানাই। আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, খেলাফত মজলিসসহ ১১ দলীয় ঐক্যের সরকার গঠিত হলে শহীদ ওসমান হাদিসহ সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ।’

খেলাফতনেতারা আরও বলেন, ‘আমরা উদ্বেগ প্রকাশ করছি যে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে কোন অস্থিতিশীল পরিস্থিতির উদ্ভব ঘটলে তার পরিণতি কারো জন্যই ভালো হবে না। দেশবিরোধী অপশক্তি নির্বাচন বানচালে ষড়যন্ত্রে লিপ্ত। আমরা দেশপ্রেমিক সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।’

এর আগে, আজ বিকেলে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যেতে চাওয়া সংগঠনটির কর্মসূচি ঘিরে সংঘর্ষ ঘটে। এতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ ৩০ জনেরও বেশি আন্দোলনকারী আহত হয়েছেন বলে দাবি করছে সংগঠনটি।

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X